এক্সপ্লোর

ওভাররেটেড! লতাকে বললেন একজন, শুরু হল টুইটার যুদ্ধ

কাবেরীর এই মন্তব্য নিয়ে টুইটারে ঝড় বয়ে যায়। সাত হাজারের কাছাকাছি লাইক পায় তাঁর থ্রেড, সঙ্গে প্রায় দুহাজার রিটুইট। ট্রেন্ড শুরু হয়ে যায় #লতামঙ্গেশকর।

  মুম্বই: লতা মঙ্গেশকর ভারতীয়দের বড্ড দুর্বল জায়গা। আর তাঁকে যদি কেউ যতটা ভাবা হয় ততটা নন বা ওভাররেটেড বলেন সেটা তো মেনে নেওয়ার প্রশ্নই নেই। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম যুদ্ধ বেধে যাওয়ার কথা। আর হয়েছেও তাই। প্রবাদপ্রতিম গায়িকা সম্পর্কে একজনের মন্তব্যে টুইটারে একেবারে ঢাল তলোয়ার নিয়ে লড়াই চলছে। টুইটার ট্রেন্ডে বৃহস্পতিবার সন্ধে থেকে এক নম্বরে ছিল লতা মঙ্গেশকর হ্যাশট্যাগ। এই জীবন্ত কিংবদন্তীকে একজন ওভাররেটেড বলে আখ্যা দেন। @আইকাবেরী নামে ওই ব্যক্তি টুইটারে লেখেন, ভারতীয়দের ব্রেনওয়াশ হয়ে গিয়েছে যে লতা মঙ্গেশকরের গলা ভাল। একটি থ্রেড খুলে তিনি একের পর এক কারণ নথিবদ্ধ করেন, যে কেন লতা তাঁর প্রিয় গায়িকাদের মধ্যে পড়েন না। তিনি লেখেন, লতা তাঁর যত দিন গাওয়া উচিত ছিল তার থেকে অনেক বেশি দিন ধরে গেয়ে চলেছেন। বেশি বেশি ব্যবহার করে লতার গান একেবারে শেষ। অন্যান্য নামী গায়ক গায়িকারা যে সব সময় তাঁর এত প্রশংসা করে চলেন, তার কারণ হল, লতা নিজের একটা ভাবমূর্তি বজায় রেখে চলেছেন। অথচ বাস্তবে তিনি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ এবং নির্মম। কেউ তাঁর মুখোমুখি দাঁড়াতে চায় না কারণ তাঁর ক্ষমতা অত্যন্ত বেশি। কাবেরীর অভিযোগ, লতা একার হাতে অনুরাধা পাড়ওয়াল সহ বহু গায়িকার কেরিয়ার শেষ করে দিয়েছেন। একমাত্র অনুরাধাই তাঁকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় ছিলেন। রেখা ভরদ্বাজ সহ বহু গায়িকার সঙ্গে এমন করেছেন তিনি। তাঁর কথায়, ভাল হয়েছে, লতা উমরাও জান ছবিতে গান করেননি। পাকিজা পর্যন্ত আমার তাঁকে ততটাও খারাপ লাগেনি অবশ্য। কাবেরীর এই মন্তব্য নিয়ে টুইটারে ঝড় বয়ে যায়। সাত হাজারের কাছাকাছি লাইক পায় তাঁর থ্রেড, সঙ্গে প্রায় দুহাজার রিটুইট। ট্রেন্ড শুরু হয়ে যায় #লতামঙ্গেশকর। কেউ কেউ উল্লেখ করেন, বাড়ির পাশে ফ্লাইওভার হলে লতা নাকি দেশ ছাড়ার হুমকি দিয়েছিলেন! কিন্তু অনেকেই কাবেরীর সমালোচনা করেন, তাঁদের মধ্যে ছিলেন বিখ্যাত গায়ক আদনান সামি এবং বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অগ্নিহোত্রী বলেন, আমি যে সরস্বতী এবং ঈশ্বরে বিশ্বাস করি, তার অন্যতম কারণ লতা মঙ্গেশকর। সামি আবার বলেন, মাথায় বুদ্ধি যখন একেবারে নেই, তখন মুখ বন্ধ রাখাই তো ভাল, তাই না? এর আগে সামি লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং পাক গায়িকা নূরজাহানের একটি ছবি পোস্ট করেন। টুইটারে উচ্চ প্রশংসিত হয় ছবিটি।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget