এক্সপ্লোর

Angry Rantman: 'Angry Rantman'-কে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে

Angry Rantman Tribute: চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে অভ্রদীপ সাহার জন্য বিশেষ শ্রদ্ধার্ঘের আয়োজন। মূল উদ্যোক্তা টম ওভারেন্ড, অপর এক চেলসি অনুরাহী এবং কন্টেন্ট ক্রিয়েটার।

নয়াদিল্লি: ইউটিউবার অভ্রদীপ সাহা (YouTuber Abhradeep Saha), ওরফে 'Angry Rantman', শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত ১৭ এপ্রিল, মাত্র ২৭ বছর বয়সে। মাল্টিঅর্গ্যান ফেলিওর (multiorgan failure) হয়ে মৃত্যু হয় তাঁর। মূলত ক্রীড়া বিষয়ক কন্টেন্টই তাঁর ভাইরাল হত বেশি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সমর্থক হিসেবে তাঁর খ্যাতি ছিল বিশাল, এবং ২০১৭ সালে ভাইরাল হয় তাঁর 'নো প্যাশন, নো ভিশন'। অভ্রদীপের প্রয়াণে শোকের ছায়া নামে তাঁর অনুরাগী মহলে। প্রয়াত ইউটিউবারকে শ্রদ্ধা জানাতে এবার উদ্যোগী টম ওভারেন্ড (Tom Overend)। তিনিও অভ্রদীপের মতোই পশ্চিম লন্ডনের ক্লাবকেই সমর্থন করেন। 

চেলসি সমর্থক ইউটিউবার 'Angry Rantman'কে বিশেষ শ্রদ্ধার্ঘ

চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে (Chelsea’s Stamford Bridge Stadium) অভ্রদীপ সাহার জন্য বিশেষ শ্রদ্ধার্ঘের আয়োজন। মূল উদ্যোক্তা টম ওভারেন্ড, অপর এক চেলসি অনুরাহী এবং কন্টেন্ট ক্রিয়েটার। তিনিই জানান যে অভ্রদীপের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই শ্রদ্ধার্ঘের আয়োজন করেছেন। নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, 'অভ্রদীপের জন্য স্ট্যামফোর্ড ব্রিজে আসন্ন একটি ম্যাচে শ্রদ্ধা নিবেদন ও ওঁকে ম্যাচডে প্রোগ্রামে রাখার বিষয়ে ব্যবস্থা করার জন্য ওঁর পরিবারের সঙ্গে চেলসির যোগাযোগ করানো সম্ভব হয়েছে। কোন ম্যাচ সেই বিষয়ে আমি আপডেট দিতে থাকব। সকলের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।'

 

এর আগে তিনি একটি ট্যুইট করে জানিয়েছিলেন 'দ্য ব্লুজ'-এর আসন্ন কোনও ম্যাচে একটি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। অভ্রদীপের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অনুরাগীদের সাহায্য চান তিনি। তাঁর এই উদ্যোগে খুশি 'Angry Rantman' অনুরাগীরা। 

অভ্রদীপ সাহা ওরফে 'Angry Rantman' কে?

বছর ২৭-এর অভ্রদীপ সাহা ছিলেন কলকাতার বাসিন্দা। যদিও অভ্রদীপ বেঙ্গালুরুর নারায়না কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কনটেন্ট ক্রিয়েটার হিসেবেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নিজের নাম 'Angry Rantman' রেখেছিলেন তিনি কারণ প্রত্যেকটা ভিডিওই তিনি বানাতেন রাগ করে। যেন খুব রেগে কথা বলছেন দর্শকদের সঙ্গে। সিনেমা থেকে শুরু করে ম্যাচ রিপোর্ট, সবকিছুতেই নিজের সোজাসাপ্টা বক্তব্য রাখতেন তিনি। 

ইনস্টাগ্রামে ১ লাখ ২০ হাজার ফলোয়ার, ইউটিউবে ৪ লাখ ২৮ হাজার সাবস্ক্রাইবার আছে তাঁর। ২০১৭ সালে প্রথম ইউটিউবে কনটেন্ট তৈরি শুরু করেছিলেন অভ্রদীপ। সেই সময়ে ইউটিউব বা অন্য়ান্য সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটারের কাজ তেমন পরিচিত ছিল না। বলা ভাল, সবে শুরু হচ্ছে এই চল। কিন্তু সেই সময়েই নিয়মিত কনটেন্ট তৈরি করতেন অভ্রদীপ। নিজের ছন্দে, নিজের স্টাইলে। ধীরে ধীরে তা জনপ্রিয় হয়ে ওঠে। 

আরও পড়ুন: Rudranil Ghosh: 'সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল!' নিয়োগ দুর্নীতিতে আদালতের রায়ের পর আক্রমণে রুদ্রনীল

অভ্রদীপের তৈরি করা 'Why I will not watch Annabelle movie' ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর কথা বলার ধরণ, রাগ করে বলা কথাগুলির মধ্যেও থাকা রসবোধ ধরতে পেরেছিলেন অনেকেই। এরপরে বাড়তে থাকে অভ্রদীপের ফলোয়ার্সের সংখ্যা। ফের একটি ক্রিকেট টিমের হার-জিত, খেলার ভিডিও নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি। অভ্রদীপের প্রোফাইলে, এখনও পিন করা রয়েছে সেই সমস্ত ভিডিও। নেই কেবল মানুষটাই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget