এক্সপ্লোর

Ameen Sayani Death: থেমে গেল 'গীতমালা'র সুর, প্রয়াত কিংবদন্তি বেতার উপস্থাপক আমীন সায়ানি

Ameen Sayani: চলে গেলেন কিংবদন্তি বেতার উপস্থাপক আমীন সায়ানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েই জীবনাবসান আমীন সায়ানির।

নয়াদিল্লি: মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জনপ্রিয় বেতার উপস্থাপক, ঘোষক আমীন সায়ানি (Ameen Sayani Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আমীন সায়ানির পুত্র রাজিল সায়ানি তাঁর বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। দক্ষিণ মুম্বইয়ে তাঁর নিজের বাসভবনেই মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং তৎক্ষণাৎ তাঁকে দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকেরা। জীবনাবসান হয় আমীন সায়ানির।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর ছেলে রাজিলই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ এবং অন্যান্য বয়সজনিত সমস্যার কারণে অসুস্থতায় ছিলেন আমীন সায়ানি। বিগত ১২ বছর ধরে তিনি পিঠের ব্যথাতেও ভুগছিলেন। আর সেই কারণে হাঁটাচলার জন্য একটা ওয়াকার ব্যবহার করতে হত তাঁকে।

আমীন সায়ানি (Ameen Sayani Death) ছিলেন একজন কিংবদন্তি বেতার সঞ্চালক এবং ঘোষক। একইসঙ্গে বহু টক-শোয়ের সঞ্চালনাও করেছিলেন তিনি। বহু দশক ধরে একটা বর্ণময় কর্মজীবন ছিল তাঁর। তাঁর অনুষ্ঠান 'বিনাকা গীতমালা' প্রথমে বেতার সিলোনে এবং পরে সর্বভারতীয় বেতারের বিবিধ ভারতীতে টানা ৪২ বছর ধরে চলেছিল। সাফল্যের সমস্ত রেকর্ডই ভেঙে ফেলেছিল এই শো। এতই জনপ্রিয় হয়েছিল এই শো যে মানুষ সপ্তাহ ধরে অপেক্ষা করত কবে কখন বেতারে এই শো আসবে। এই অনুষ্ঠান শোনা যাবে। আমীন সায়ানির দৃপ্ত কণ্ঠস্বর এবং অভূতপূর্ব বাচনিক সারা ভারতে তাঁকে জনপ্রিয় করে তুলেছিল। বলা যায় এই বেতারের মাধ্যমেই ভারতবর্ষে একটা পরিচিত নাম হয়ে উঠেছিলেন তিনি।

প্রায় ৫৪ হাজার বেতার অনুষ্ঠান করেছেন আমীন সায়ানি (Ameen Sayani Death) যে রেকর্ড আজ অবধি কেউ ভাঙতে পারেননি। এর মধ্যে বেশ কিছু ভয়েস ওভারও সংযুক্ত আছে। ১৯০০০ জিঙ্গলে গলা দিয়েছেন কিংবদন্তি সঞ্চালক এবং উপস্থাপক আমীন সায়ানি। আর সেই কারণে সম্মানীয় লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন তিনি। 'ভূত বাংলা', 'তিন দেবীয়াঁ', 'কতল' এই তিনটি ছবিতে ঘোষকের ভূমিকাতেও কাজ করেছিলেন আমীন সায়ানি।

তবে শুধু বেতারেই সীমাবদ্ধ ছিল না আমীন সায়ানির অবসান। বেশ কিছু জনপ্রিয় শোয়ের সঞ্চালনাও করেছিলেন তিনি। চলচ্চিত্র তারকাদের নিয়ে হওয়া 'এস কুমারের ফিল্মি মোকদ্দমা' নামে একটি শো সঞ্চালনা করেছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন: Virat Anushka Son: পুত্রসন্তানের নামে চমক, বিরুষ্কা এবং নবজাতককে শুভেচ্ছাবার্তা তারকাদের, আনন্দে অনুরাগীরাও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget