এক্সপ্লোর

Love Marriage: শ্যুটিং শেষ 'লভ ম্যারেজ' ছবির, কেক কাটার বিশেষ ভিডিও দিলেন অঙ্কুশ

শ্যুটিং শেষের পর এদিন নন্দনে কেক কাটেন 'লভ ম্যারেজ' ছবির কলাকুশলীরা। সম্প্রতি টলিউড অভিনেতা অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন।

কলকাতা: শ্যুটিং শেষ। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবি। আর সেই আনন্দেই হল কেক কাটার পর্ব। শ্যুটিং শেষের পর এদিন নন্দনে কেক কাটেন 'লভ ম্যারেজ' (Love Marriage) ছবির কলাকুশলীরা। সম্প্রতি টলিউড অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে 'লভ ম্যারেজ' ছবির সদস্যরা উপস্থিত হয়েছেন নন্দন চত্বরে। আর সেখানেই প্রস্তুতি চলছে কেক কাটার। উপস্থিত ছিলেন অভিনেতা অঙ্কুশ, মুখ্য চরিত্রে অঙ্কুশের বিপরীতে অভিনয় করা ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), বাংলা ছবির বর্ষীয়াণ শিল্পী রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এবং একঝাঁক অভিনেতা অভিনেত্রী।

আরও পড়ুন - Top Entertainment News Today: চোখ বুলিয়ে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলিতে

অঙ্কুশের পোস্ট করা ভিডিওটিতে দেখা যায় 'লভ ম্যারেজ' ছবির শ্যুটিং শেষ উপলক্ষে একে একে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছেন। নন্দন চত্বরে 'লভ ম্যারেজ' ছবির কলাকুশলীদের কেক কাটার পর্ব দেখতে আশেপাশের সাধারণ মানুষও ভিড় জমান। সবে শ্যুটিং শেষ হয়েছে। কবে ছবিটি মুক্তি পাবে, সে সম্পর্কে যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। যদিও ভিডিওর ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন যে, আগামী বছর অর্থাৎ ২০২২-এ মুক্তি পাবে ছবিটি।

প্রসঙ্গত, চলতি বছরের মাঝামাঝি সময়ই 'লভ ম্যারেজ' ছবির শ্যুটিং শুরু করেছিলেন রিয়েল লাইফ জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila)। 'ম্যাজিক' ছবির পর এই ছবিতে ফের তাঁদের রিল লাইফ কেমিস্ট্রি দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন প্রেমেন্দু বিকাশ চাকি (Premendu Bikash Chaki)। সুরিন্দর ফিল্মসের (Surinder Films) ব্যানারে তৈরি হওয়া 'লভ ম্যারেজ' ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য প্রমুখ অভিনেতারা। অঙ্কুশ-ঐন্দ্রিলার বাস্তবের 'লভ ম্যারেজ'-এর আগে পর্দার 'লভ ম্যারেজ' কতটা রোম্যান্টিক হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।

আরও পড়ুন - Bengali Film Update: 'বোঝে না সে বোঝে না'র ৯ বছর পূর্তি, স্মৃতিচারণা আবীর-সোহম-মিমির

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Dev-Dadagiri: শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget