এক্সপ্লোর

Madan Mitra: চোখে সানগ্লাস, হাতে বন্দুক! মদন মিত্রের সিনেমার লুক প্রকাশ্যে আসতেই তুলনা করা হল 'ওপেনহাইমার'-এর সঙ্গে!

Madan Mitra Film: পরিচালক আগেই জানিয়েছিলেন, মদন মিত্র যে চরিত্রে অভিনয় করছেন, তাতে তার নিজস্ব ব্যক্তিত্বের ছোঁয়াই থাকবে

কলকাতা: তিনি বড়পর্দায় পা রাখছেন, এই খবর সোশ্যাল মিডিয়ায় কার্যত শোরগোল ফেলেছিল আগেই। আর, তাঁর প্রথম ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরে সোশ্যাল মিডিয়ায় যে চর্চা হবে সে আর নতুন কি! হরনাথ চক্রবর্তীর হাত ধরে, প্রথমবার বড়পর্দায় পা রাখছেন মদন মিত্র (Madan Mitra)। ছবির নাম ওহ লাভলি (Oh Lovely)। আর আজ, প্রকাশ পেল সেই ছবির প্রথম লুক। 

পরিচালক আগেই জানিয়েছিলেন, মদন মিত্র যে চরিত্রে অভিনয় করছেন, তাতে তার নিজস্ব ব্যক্তিত্বের ছোঁয়াই থাকবে। আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে ছবির নায়ক, নায়িকা ও মদন মিত্রের লুক। এক ঝলকে কামারহাটির বিধায়কের যে দেখা মিলল, সেখানে দেখা গেল তাঁর চোখে সেই আইকনিক সানগ্লাস, হাতে দো-নলা বন্দুক। মুখে মুচকি হাসি। তবে সোশ্যাল মিডিয়ায় এই লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। তবে এই ঝলকে স্পষ্ট নয় ঠিক কোন চরিত্রে দেখা যাবে মদনকে। ছবির টিজার মুক্তি পাবে ৩০ জুলাই। অনুরাগীদের আশা, তখনই পর্দা উঠতে পারে মদনের চরিত্র থেকে।

এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়কে। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন তিনি। এছাড়াও এই ছবিতে থাকছেন, রাজনন্দিনী পাল (Rajnandini Pal), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), লাবণী সরকার (Laboni Sarkar), দ্রোণ মুখোপাধ্যায় (Dron Mukherjee), কৌশিক ভট্টাচার্য (Kaushik Bhattacharyya), তপতি মুন্সী (Tapati Munshi), বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya), মৃন্ময় দাস (Mrinmay Das) ও অন্যান্যরা।  ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শুভঙ্কর-শুভম জুটি ও আবহসঙ্গীত নির্মাণ করেছেন এস. পি. ভেঙ্কটেশ।

এই ছবি নিয়ে পরিচালক বলছেন, ‘এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। প্রথমবার এই ছবিতে মদন মিত্রকে অভিনয় করতে দেখবেন দর্শক। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন মদন মিত্র। ব্যক্তি হিসেবে মদন মিত্রের যে ব্যক্তিত্ব, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, এই ছবি দিয়ে বাংলা ছবির জগতে প্রথমবার পা রাখছেন ঋক।  অন্যদিকে রাজনন্দিনীকেও এমন গ্ল্যামারাস অবতারে প্রথমবার পাবেন বাঙালী দর্শক। আশা করি দর্শকের এই ছবি ভাল লাগবে।’ আগামী ২৫ শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

এই ছবির ঝলক প্রকাশ্যে আসতেই, সেটাকে অনুরাগীরা রীতিমতো তুলনা করেছেন, সদ্য মুক্তি পাওয়া হলিউড ছবি 'বার্বি' ও 'ওপেনহাইমার' সঙ্গে। তবে প্রথমবার বড়পর্দায় পা রেখে মদন মিত্র ঠিক কতটা নজর কাড়বেন, সেই উত্তর জানার জন্য সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: Hawa Bodol 2: পরমব্রতর হাত ধরে ফের 'হাওয়া বদল', জড়িয়ে পড়বেন রুদ্রনীল, রাইমাও!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madan Mitra (@madanmitraofficial)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget