এক্সপ্লোর

Madhuri Dixit Netflix Debut: '‌ফাইন্ডিং অনামিকা' র হাত ধরে ওটিটিতে আত্মপ্রকাশ মাধুরীর, কী বললেন সিরিজ নিয়ে?

আবারও এক নতুন অবতারে দর্শক পেতে চলেছে বলিউডের এভারগ্রিন বিউটি মাধুরী দীক্ষিতকে।

কলকাতা: তাঁর হাসির ছটায় মুগ্ধ আট থেকে আশি। বয়স ৫০-এর কোটায় হলেও বলিউড তারকা মাধুরী দীক্ষিতের সৌন্দর্যে মাতোয়ারা হননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এবার এক অন্য় রূপে মাধুরীকে পেতে চলেছেন দর্শক। কারণ এই এভারগ্রিণ বিউটি আত্মপ্রকাশ করতে চলেছেন ওটিটি প্ল্য়াটফর্মে। 

খুব শীঘ্রই নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। ওয়েব সিরিজের নাম '‌ফাইন্ডিং অনামিকা'। মাধুরী ছাড়াও এই ওয়েব সিরিজটিতে দেখা যাবে সুহাসিনী মুলে, সঞ্জয় কাপুর, মানব কউলের মত বলিউড তারকাদের। । বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলির পরিচালনায় তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি।

একজন খ্য়াতনামা অভিনেত্রী, একজন স্ত্রী, সর্বোপরি একজন মা হঠাৎ-ই একদিন হারিয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় '‌ফাইন্ডিং অনামিকা'র গল্প। নেটফিক্সে ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে ওয়েব সিরিজটির টিজার। যেখানে মাধুরীর ঝলমলে লুক মন কেড়েছে তাঁর ভক্তদের। বিটাউন সূত্রে খবর, মাধুরীর ডিজাইনার লাল গাউনটি বানিয়েছেন ফ্য়াশান ডিজাইনার অনামিকা খন্না। 

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে মাধুরীকে ওয়েব সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই মাধ্য়মের দর্শক সারা পৃথিবী জুড়ে আছে। কোনও ভালো সিরিজকে একাধিক ভাষায় ডাবিং করে ও সাবটাইটেলের মাধ্য়মে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি '‌ফাইন্ডিং অনামিকা' নিয়ে যে তিনি যথেষ্ট আশাবাদী, একথাও জানাতে ভোলেন না মাধুরী। 

কর্ণ জোহরের প্রযোজনায় তৈরি, মাধুরী দীক্ষিত, সঞ্জয় কাপুর অভিনীত ‌ফাইন্ডিং অনামিকা' মুক্তি পাচ্ছে এবছরই। তাই সিরিজটি নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। সিরিজে মাধুরীর লুক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও মুক্তির তারিখ এখনও জানা যায়নি।

প্রসঙ্গত ২০২১ শে ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। যার মধ্য়ে অন্য়তম 'আজীব দাস্তান', 'ফিলস লাইক ইশক', 'রে'। এর পাশাপাশি চলতি মাসেই মুক্তি পাচ্ছে, নেটফ্লিক্সের সবথেকে চর্চিত ও জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget