এক্সপ্লোর

Maldives : '...আমাদের আত্মনির্ভরতাকে নষ্ট করবেন না!' মলদ্বীপ ইস্যুতে সরব অমিতাভ, কী বললেন

Amitabh Bachchan: প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের একটি টুইটকে কেন্দ্র করেই জবাব দেন অমিতাভ বচ্চন। আত্মনির্ভরতাকে হুমকি দেবেন না, এমন ইঙ্গিতই দিয়েছেন বিগ বি। এক্স হ্যান্ডলে আরও কী লেখেন অমিতাভ ?

নয়াদিল্লি:  মলদ্বীপ ইস্যু নিয়ে সারা দেশ এখন উত্তাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi ) লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত ও মলদ্বীপের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফর নিয়ে মলদ্বীপের (Maldives) তিন মন্ত্রী কটাক্ষ করেন। এই বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ঝড় উঠেছে নেটপাড়ায়। সমাজমাধ্যমে ট্রেন্ডিং হয়েছে #BoycottMaldives হ্যাশট্যাগ। আর এরই মাঝে সুর চড়ালেন বিগ বি (Amitabh Bachchan)। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের একটি টুইটকে কেন্দ্র করেই জবাব দেন অমিতাভ বচ্চন। কী লিখলেন তিনি?

কেন সরব হলেন অমিতাভ ?

কিছুদিন আগে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ (Virendra Shewag) এক্স হ্যান্ডলে লেখেন, 'ভারত সমস্ত সমস্যাকে একেকটি সুযোগে পরিণত করতে অভ্যস্ত। আর এবারেও দেশের উপর এই অপমানকে সুযোগেই পরিণত করতে পারবেন প্রধানমন্ত্রী। মলদ্বীপকে (Maldives) আরও উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবেন তিনি যা আমাদের দেশের অর্থনীতিকে আরও গতি এনে দেবে। আমাদের দেশের উপর আঘাত, মলদ্বীপের মন্ত্রীরা আমাদের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন!' আর এই পোস্টের উত্তরেই সরব হয়েছেন অমিতাভ বচ্চনও।

কী লিখলেন তিনি ?

এক্স হ্যান্ডলে অমিতাভ (Amitabh Bachchan) লেখেন, 'আমাদের নিজেদের দেশেই সবথেকে ভালো ঘোরার জায়গা রয়েছে। আমি নিজেও লাক্ষাদ্বীপ এবং আন্দামানে গিয়েছি। দারুণ অভূতপূর্ব জায়গা।...আমরা ভারত। আমরা আত্মনির্ভর। আর আমাদের আত্মনির্ভরতাকে হুমকি দেবেন না। জয় হিন্দ।' তিনি এর পাশাপাশি এও উল্লেখ করেন যে লাক্ষাদ্বীপ এবং আন্দামানের দ্বীপগুলির সমুদ্রদৈকত, নীল জলরাশি, সমুদ্রের নীচের পর্যটন অভিজ্ঞতা দুর্দান্ত। ফলে আন্দাজ করাই যায় প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) কটাক্ষের বিরোধিতা করেই খানিক সুর চড়িয়েছেন অমিতাভ এবং একইসঙ্গে দেশের পর্যটন কেন্দ্র নিয়ে গর্ব প্রকাশ করতেও দ্বিধাবোধ করেননি ।

দেশের অপমানে মলদ্বীপকে বয়কট করার পক্ষে সরব হয়ে রবিবার প্রতিবাদ জানিয়েছিলেন অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, সারা আলি খান থেকে শচীন তেণ্ডুলকর, হার্দিক পান্ডিয়ার মতো ভারতীয় তারকারা।

প্রসঙ্গত উল্লেখ্য, পর্যটন গন্তব্য হিসাবে মলদ্বীপ ভারতীয়দের মধ্যে একটি জনপ্রিয় গন্তব্য। দেশটির পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মলদ্বীপে ভারতীয় পর্যটকই সবচেয়ে বেশি ছিল। মলদ্বীপে আসা পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারত থেকেই আসে।

আরও পড়ুন: Top Social Post: পাশাপাশি ফ্রেমবন্দি অভিষেক-ঐশ্বর্যা, ইরফানকে স্মরণ করলেন বাবিল, আজকের 'সোশ্যালে সেরা'

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget