এক্সপ্লোর

আমিরের ‘দঙ্গল’ লুকের সিক্রেট কী? সব তথ্য নিয়ে আসছে বই

নয়াদিল্লি: ‘দঙ্গল’-এ আমির খানের ফ্যাট টু ফ্যাব ও ফ্যাব টু ফ্যাট লুকে চমক লেগেছে নিশ্চয়ই। একবার তাঁকে দেখা যাচ্ছে প্রৌঢ় চেহারায়, রীতিমত ভুঁড়ি নিয়ে, আর একবার তাঁর চেহারা মেদহীন, পেশীবহুল। কীভাবে আমির শ্যুটিংয়ের কয়েক মাসের মধ্যে নিজের চেহারায় এরকম বদল ঘটালেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। তবে যে পুষ্টিবিশেষজ্ঞের হাতে আমিরের এই হুবহু পরিবর্তন বলে শোনা যাচ্ছে, তিনি নাকি বই লিখছেন এ ব্যাপারে। ওই বিশেষজ্ঞের নাম নিখিল ধুরন্ধর। বইয়ের নাম তিনি দিয়েছেন দ্য ধুরন্ধর ফ্যাট লস ডায়েট। তাতে তিনি বলেছেন, কীভাবে ভেবেচিন্তে তৈরি করা বিজ্ঞানসম্মত ডায়েটের মাধ্যমে আমিষ ও নিরামিষ খাবার থেকে পাওয়া প্রোটিনের পেশি তৈরির ক্ষমতা বাড়িয়ে তোলা যায়, একইসঙ্গে কমানো যায় খিদে। ৩০ বছরের বেশি সময় ধরে স্থূলতার ওপর গবেষণা ও চিকিৎসা করছেন ডক্টর ধুরন্ধর। তাঁর দাবি, ডায়েটের মাধ্যমে পেশি রক্ষা করার ফলে সংশ্লিষ্ট ব্যক্তির গায়ের জোর শুধু বাড়ছে না, ব্লাড সুগার লেভেল বেশি নিয়ন্ত্রণে থাকছে তাঁর। ওই ফ্যাটও ফিরে আসছে না শরীরে। আমির ধুরন্ধর সম্পর্কে বলেছেন, ‘দঙ্গল’-এর জন্য শরীরের ফ্যাট ১০ শতাংশেরও তলায় নিয়ে আসা মুখের কথা ছিল না। ডক্টর ধুরন্ধরের বিশাল অভিজ্ঞতার ফলে বিজ্ঞানসম্মতভাবে ওজন কমাতে সক্ষম হয়েছেন তিনি। ওই চিকিৎসককে ছাড়া তা সম্ভব হত না। ধুরন্ধরের মতে, ওজন কমানো বলে কিছু হয় না। চটজলদি রোগা হওয়ার বিজ্ঞাপন যাঁরা মেনে চলেন, তাঁরা বিশ্বাস করতে শুরু করেন, আদপেই তাঁদের ওজন কমছে। আসলে যা কমে যায়, তা হল শরীরের পেশি আর জল। যাঁরা ওভাবে ওজন কমান, দ্রুত সেই ওজন ফিরেও পান। কিন্তু তখন আর সেই ওজন পেশী হয়ে নয়, ফিরে আসে ফ্যাট হিসেবে। আর ভারতীয়দের শরীরে পেশী অপেক্ষাকৃত কম, তাই তা কমে গেলে সমস্যা হবে। ডায়েটের ছাত্র হিসেবে আমির খানকে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সক্ষম বলে ব্যাখ্যা করেছেন তিনি। শরীরের ফ্যাট ১০ শতাংশেরও নীচে নিয়ে আসার জন্য তাঁকে তিনি দিয়েছিলেন একেবারে নির্দিষ্ট, প্রোটিন বেসড ডায়েট। তাঁর তৈরি করা নিয়মাবলী অক্ষরে অক্ষরে মেনে চলার ফলই আমির পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget