এক্সপ্লোর

Manami Ghosh Update: মনামী টেবিলে উঠবেন শুনে কী করলেন রেমো ডি'সুজা?

গ্র্যান্ড ফিনালের শ্যুটিং-এর জন্য 'ডান্স ডান্স জুনিয়ার'- এর সেটে এসেছিলেন রেমো ডি সুজা, সানি লিওনি, ও হেলেন। সঙ্গে যথারীতি উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, দেব, ও মনামী ঘোষ

কলকাতা: পারফরমেন্স ভালো লাগলেই, ভারি পোশাক সামনে, জিনিস সরিয়ে টেবিলে উঠে পড়ছেন বিচারক! তারপর প্রশংসার বন্যা। টিভির পর্দায় এই দৃশ্য ৮ মাস ধরে দেখে অভ্যস্থ হয়ে পড়েছিলেন দর্শক। আর নিয়ম করে সেটে গিয়ে ছোটদের সঙ্গে মিশে যাওয়া অভ্যাস হয়ে গিয়েছিল মনামী ঘোষের। তাঁর টেবিলে ওঠা দেখে শ্যুটিংয়ে মজার কান্ড ঘটিয়েছিলেন রেমো ডি'সুজা। 

গ্র্যান্ড ফিনালের শ্যুটিং-এর জন্য স্টার জলসার 'ডান্স ডান্স জুনিয়ার'- এর সেটে এসেছিলেন রেমো ডি সুজা, সানি লিওনি, ও হেলেন। সঙ্গে যথারীতি উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, দেব, ও মনামী ঘোষ। কেমন ছিল গ্র্যান্ড ফিনালের শ্যুটিং-এর অভিজ্ঞতা? সাংবাদিক সম্মেলনে মনামী বলছেন, 'আমি কোনও পারফরমেন্স ভালো লাগলে টেবিলে উঠে প্রশংসা করি। আমার নিজের থেকে ভারি একটা কস্টিউম থাকে। তার ওপর সব জিনিস সরিয়ে টেবিলে ওঠাটা একটা কাণ্ড! আমার পাশেই বসেছিলেন রেমোজী। প্রথমবার উনি লক্ষ করলেন আমি কীভাবে স্টেজে উঠলাম। তারপর দ্বিতীয়বার যখন টেবিলে উঠতে যাব, রেমোজী বলে উঠলেন, আমি জানি আমায় কী করতে হবে। বলেই টেবিলের ওপর থেকে সমস্ত জিনিস সরিয়ে আমায় জায়গা করে দিলেন নিজেই। সাহায্য করলেন টেবিলে উঠতেও। সে এক মজার অভিজ্ঞতা।'

মনামী নাচ ভালোবাসেন। আর রেমো জগতের এক অন্যতম নাম। ক্যামেরার বাইরে কী কথা হল রেমোর সঙ্গে? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে মনামী বলছেন, 'খুব কম সময়ে শ্যুটিং করেছি। কাজের বাইরে তেমন কথা হওয়ার সুযোগ হয়নি। তবে রেমোজি ভীষণ বিনয়ী। এত বড় একজন মানুষ কিন্তু কী অনায়াসে মিশে যেতে পারেন সবার সঙ্গে।'

কেবল রেমো নয়, উপস্থিত ছিলেন সানি লিওনি ও হেলেনও। সবার সঙ্গে ধুনুচি নাচ করে আপ্লুত মনামী। বলছেন, 'হেলেনজীর পায়ে একটু সমস্যা ছিল। তাও উনি পাল্লা দিয়ে নাচ করলেন আমাদের সঙ্গে। হেলেনজী আমায় প্রশ্ন করলেন, কতদিন কাজ করছি? এতদিন ধরে আমি কাজের সঙ্গে যুক্ত আছি জেনে উনি অবাক। শেষে আমায় আশীর্বাদ করে বললেন, 'তুমি এমনই সুন্দর থাকো'। আর সানি লিওনিও অসাধারণ। এই যাত্রাটা কখনও ভুলব না।'

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget