এক্সপ্লোর

Manobjomin Exclusive: সহজে ভেঙে পড়েন শ্রীজাত, ছবি তৈরি নিয়ে নতুন পরিচালককে কী পরামর্শ দিয়েছিলেন সৃজিত?

Srijit Srijato Exclusive: জীবনের প্রথম প্রিমিয়ারের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত শ্রীজাত। বললেন, ' আমায় ছোট থেকে যাঁরা পড়িয়েছেন, তাঁরা এত উৎসাহ নিয়ে আমার ছবি দেখতে এসেছেন, এটা আমার কাছে বিশাল বড় পাওনা

কলকাতা: বন্ধুর ছবিতে কাজ.. গল্পেই গল্পেই সুযোগ। সদ্য মুক্তি পেয়েছে শ্রীজাত পরিচালিত মানবজমিন (Manob Jomin)। আর সেই ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। দুঁদে পরিচালক যখন কাজ করছেন নতুন পরিচালকের কাছে, সেই অভিজ্ঞতা কেমন ছিল? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই গল্প ভাগ করে নিলেন সৃজিত।                     

পরিচালকের হিসেবে সৃজিতের অভিজ্ঞতার ঝুলি শ্রীজাতর (Srijato) থেকে অনেকটাই ভারি। বন্ধু হিসেবে কবিকে কী কী পরামর্শ দিয়েছিলেন পরিচালক? সৃজিত বলছেন, 'শ্রীজাত খুুব সহজে ভেঙে পড়ে। আমি ওকে বোঝাতাম, একটা ছবি তৈরি করা সন্তান প্রসব করার মতো। যথেষ্ট কষ্ট করতে হয়। এমন অনেক ঘটনা রয়েছে। আমি ওকে পরামর্শ দিতাম শক্ত থাকার।'                                                     

আর শ্রীজাত? কালো পাঞ্জাবি আর খাদির জ্যাকেটে সসব্যস্ত নতুন পরিচালক। সবার সঙ্গে কথা বলছেন এগিয়ে এসে, হাসছেন, মাথা নুইয়ে গ্রহণ করছেন শুভেচ্ছাবার্তা। নতুন বছরে নতুন জন্ম পরিচালক শ্রীজাতর। আর সেই সাক্ষী হতেই প্রিমিয়ারে হাজির ছিলেন তাঁর স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছোটবেলার বন্ধুরা, মা, স্ত্রী দূর্বা ও প্রিয়জনেরা।                                                             

এবিপি লাইভের সঙ্গে পরিচালক হিসেবে জীবনের প্রথম প্রিমিয়ারের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে উচ্ছ্বসিত শ্রীজাত। বললেন, ' আমায় ছোট থেকে যাঁরা পড়িয়েছেন, তাঁরা এত উৎসাহ নিয়ে আমার ছবি দেখতে এসেছেন, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। আমার ছোটবেলার বন্ধুরা, পাড়ার বন্ধুরাও এসেছেন। এর থেকে ভাল আর কিছু হয় না।'                                                       

দর্শকের কাছে পরিচালক শ্রীজাত কী কবি শ্রীজাতর মতোই সহজ সরল থাকবেন? শ্রীজাত বলছেন, 'যাঁরা দেখেছেন, তাঁরা বলেছেন ছবিটা ভীষণ সহজ সরল। এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। আমরা চাই দর্শকদের কাছে এই বার্তাই পৌঁছে দিতে যে আমরা একটা সহজ সরল ছবি বানিয়েছি।'

দাঁড়িপাল্লার একদিকে পরিচালক শ্রীজাত, অন্যদিকে লেখক, কোন দিনটা বেশি ভারি? অমায়িক হেসে শ্রীজাতর উত্তর, 'সেটা পাঠক আর দর্শক বিচার করবেন। তাঁদের ওপরেই ছেড়েছি সেটা।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget