এক্সপ্লোর

Tollywood Update: ধারাবাহিকের আদলে ওটিটিতে এবার 'মেগা-সিরিজ', দম ফাটানো হাসির গল্প নিয়ে আসছেন সুদীপা, ঋ, অমৃতা

Mega Series: এই ফরম্যাট বাংলা বিনোদনের দুনিয়ায় বেশ নতুন তা বলাই বাহুল্য। আর সেই সিরিজেরই প্রথম গল্প আসছে, 'বাড়ুজ্জে ফ্যামিলি'।

কলকাতা: মেগা ধারাবাহিক নয়.. এ হল মেগা সিরিজ। ঠিকই পড়ছেন। বিনোদনের নতুন একটি আঙ্গিক নিয়ে আসছে 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্ম। একটি সিজন নয়, প্রত্যেক সপ্তাহে মুক্তি পাবে সিরিজের একটি করে এপিসোড। এই ফরম্যাট বাংলা বিনোদনের দুনিয়ায় বেশ নতুন তা বলাই বাহুল্য। আর সেই সিরিজেরই প্রথম গল্প আসছে, 'বাড়ুজ্জে ফ্যামিলি'। থ্রিলার নয়, এবার একেবারে মজার মোড়কে একটা পরিবারের গল্প বলতে আসছেন অভিনেতা অভিনেত্রীরা। প্রথম মেগা সিরিজে অভিনয় করছেন, রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বসু, দীপাঞ্জন ভট্টাচার্য, শ্বেতা তিওয়ারী, ঋ সেন, স্বর্ণকমল জোয়ারদার, অমৃতা দেবনাথ ও প্রেক্ষা সাহা। 'বাড়ুজ্জে ফ্যামিলি'-র পরিচালনা করছেন সুমাল্য ভট্টাচার্য। এর আগে, 'বউ কথা কও' থেকে শুরু করে 'মন দিতে চাই'-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিক একসময়ে পরিচালনা করেছেন সুমাল্য। 

এই সিরিজের মূল গল্প একটি পরিবারকে নিয়ে। দক্ষিণ কলকাতার একটি আবাসনের দুটি ফ্ল্যাটে বাস করে এই বন্দোপাধ্যায় পরিবার। বিধান এবং কল্যাণী বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের বিবাহিত দম্পতি। তাঁরাই বাড়ির সবচেয়ে বড়। বাড়ির বড় ছেলে অরুণ কর্পোরেট জগতে কাজ করে এবং পরিবারের মধ্যে সবচেয়ে বিচক্ষণ। তাদের দশ বছর বয়সী মেয়ে, গুরকিরণ একজন ব্লগার। বাড়ির সবাই তাকে খুব ভালবাসে। বাড়ির সবচেয়ে ছোট ছেলে বরুণ, ব্যারি আবার কল্যাণীর সবচেয়ে প্রিয়। সে নিজেকে একজন ব়্যাপার বলে মনে করে। আর বাড়ির সবার মত, ব়্যাপ ছাড়়া সে আর কিছু করতে পারে না। বন্দ্যোপাধ্যায় পরিবারে কল্যাণী রবীন্দ্র অনুরাগী। প্রত্যেক এপিসোডে এই পরিবারে এক একটি সমস্যা তৈরি হয় ও এপিসোডের শেষে তার শেষ হয়। এভাবেই এগিয়ে যাবে এই মজায় মোড়া মেগা সিরিজ। 

এই মেগা সিরিজটি নিয়ে পরিচালক বলছেন, 'আমাদের জীবনে এতরকম সমস্যা রয়েছে যে আমরা হাসতে ভুলে যাই। এই মেগা সিরিজের হাত ধরে আমরা এমন একটা গল্প নিয়ে আসছি, যেটা দেখে কার্যত হাসতে হাসতে গড়িয়ে পড়বে মানুষ। আমার মনে হয়, জীবনের সমস্ত সমস্যা ভুলে, হাসিটা খুব জরুরি। ক্লিক সবসময়েই নতুন কিছু করতে চায়। নতুন ধরণের এই কাজের সুযোগ পেয়ে আমারও খুব ভাল লাগছে। আশা করি এই সিরিজটি সবার ভাল লাগবে। 

আরও পড়ুন: Rachana Banerjee: কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে, বন্যা পরিস্থিতি দেখে বললেন রচনা, মিউজিয়াম-কটাক্ষ বিজেপির

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget