এক্সপ্লোর

Mimi Chakraborty: নদী আর বরফে ঢাকা পাহাড়, মিমির সোশ্যাল মিডিয়ায় ছুটিযাপনের ছবি

বরফ ঘেরা পাহাড় আর রোদের চাদর, হিমাচলে ছুটি কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ছবি।

কলকাতা: বরফ ঘেরা পাহাড় আর রোদের চাদর, হিমাচলে ছুটি কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ছবি। কখনও মান্ডি ভ্যালির কোলে কখনও আবার বরফ ঢাকা সাদা পাহাড়ে সময় কাটাচ্ছেন নায়িকা সাংসদ। 

আজ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ছবি ভাগ করে নিয়েছেন মিমি। সেখানে কখনও দেখা যাচ্ছে পাহাড়ি টুপি মাথায় পরে রয়েছেন তিনি। কখনও আবার পাহাড়ে, বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কখনও আবার পাহাড়ি নদীর তীরে ভাগ করে নিয়েছেন ছোট্ট বুমেরাং। গাছের পাতায় জমে রয়েছে বরফ, আর জানলা দিয়ে সেই দৃশ্য দেখছেন মিমি। 

সম্প্রতি ভার্চুয়াল ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন মিমি। ইনস্টাগ্রাম স্টোরিতে মিমির শেয়ার করা ভিডিও দেখলে প্রথমে মনে হয়েছিল তিনি লম্বা সফরে গিয়েছেন। তবে একটু ভালো করে দেখলে আর ক্যাপশানে চোখ রাখলে বোঝা যায়, সবটাই হয়েছে মোবাইল অ্যাপের কারসাজিতে। বাস্তব দৃশ্যকে সরিয়ে সেখানে কখনও মিমি দিয়েছেন এক বরফে ঢাকা প্রান্তরের ছবি। গাছের পাতায় ঝুরো বরফ, মন ভালো করা তুষারাবৃত প্রান্তর। নায়িকাকে দেখা না গেলেও প্রথম ছবিতে দেখা গিয়েছিল তাঁর মোজা পরা পা। আর পাশেই নায়িকার পোশ্য চিকু জুনিয়র। সে নিজের মনে পা চাটতে ব্যস্ত। এই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মিমি লিখেছেন, 'ভার্চুয়ালি ভ্যাকেসানিং' অর্থাৎ ভার্চুয়াল জগতে ছুটিযাপন করছি।

আরও পড়ুন: পিছিয়ে গেল আয়ুষ্মান খুরানা অভিনীত 'অনেক' ছবির মুক্তির তারিখ

এরপরের ছবিতে গিয়েছিল নায়িকাকে। এটি ম্যাপেল গাছের তলায় মাটিতে বসে রয়েছেন তিনি। পরনে হুডি আর পায়ে সেই মোজা। সঙ্গী চিকু জুনিয়র। নায়িকার হাতে দেখা গেল কফি কাপ। তিনি লিখলেন, 'একটা লম্বা সফরের পর ম্যাপেল গাছের তলায় বসে এক কাপ কফি খাওয়ার সময়। ভার্চুয়াল ছুটি কাটানোর দ্বিতীয় পর্ব।' এরপরের ছবি একটা জঙ্গলের মধ্যে। সেখানে নিজের আরেক পোশ্য ম্যাক্সকে জড়িয়ে রয়েছেন মিমি। তিনি লিখেছেন, 'আজ ট্রেকিং করার সময় এই চিতাটার সঙ্গে আমার দেখা হল। আমার ভার্চুয়াল ছুটিযাপন দারুণ কাটছে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget