এক্সপ্লোর

International Women's Day: 'আমরাই যথেষ্ট', আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ বার্তা দিয়ে মজার ভিডিও পোস্ট মিমির

Mimi Chakraborty: নারী দিবসে মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও পোস্ট করেছেন। সকল নারীকে নিজেদের কদর করার আহ্বান জানিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মজার রিল পোস্ট করে সকলকে আন্তর্জাতিক নারী দিবসের (International Women's Day) শুভেচ্ছা জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'আমরা যথেষ্ট', বুঝতে হবে নিজেদেরই, বিশেষ পাঠ অভিনেত্রীর। 

নারী দিবসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সক্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রায়ই একাধিক ট্রেন্ডিং রিলে গা ভাসান তিনি। মজার ভিডিও পোস্ট করলে তাতে প্রশংসা আসতেও বিশেষ সময় লাগে না। আজ, শুক্রবার, ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আরও একটি ট্রেন্ডিং রিল পোস্ট করলেন, সঙ্গে দিলেন বিশেষ বার্তা। 

এদিনের রিলে একটি হলুদ রঙের স্যুটে দেখা গেল মিমিকে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় একটি রিল আছে যেখানে এক মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, 'ওহ্ ইউ উইল রিগ্রেট লুজিং মি! আহ্ হা। আর ইউ মানি? ওনলি মানি হ্যাজ দ্য রাইট টু টেল মি ইউ উইল রিগ্রেট লুজিং মি! ইউ, ননসেন্স!' মজার এই রিলের অর্থ, অনেক ক্ষেত্রেই অনেক নারীকে সম্পর্ক ভাঙলে শুনতে হয় যে অপরজনকে হারিয়ে একদিন সে আফশোস করবে। কিন্তু এই মহিলা কণ্ঠের দাবি, একমাত্র টাকাপয়সারই এই কথা বলার অধিকার আছে, যে তাকে হারিয়ে আফশোস হবে। অর্থাৎ কারও জন্য কেউ আটকে থাকে না, এবং কারও দয়ায় অপরজন বেঁচে থাকে না। বিশেষত এটি যে কোনও মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, আত্মবিশ্বাস থাকলে যে কোনও কঠিন সময় পেরিয়ে যাওয়া যায়। আর সেই বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী। 

এদিন রিল পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'হ্যালো সকল সুন্দরী মহিলারা, সকলকে আমার ভালবাসা ও সাহস পাঠালাম। খানিক সময় বের করে এত বছর ধরে যে দারুণ কাজ করে এসেছেন তার কদর করুন। আমরাই যথেষ্ট এবং সেটাই আজকের উক্তি। নারী দিবসের শুভেচ্ছা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

আরও পড়ুন: International Women's Day: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ, মাত্র ১০০ টাকায় দেখুন 'লাপতা লেডিজ'

প্রসঙ্গত, ৮ মার্চ শ্রমজীবী নারীদের উদযাপন করতে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। এই বিশেষ দিনে তাঁর সকল অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অভিনেত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget