এক্সপ্লোর

শাড়ি সামলে ধুনুচি নাচ, নবমী নিশিতে আবাসনের পুজোয় মাতলেন মিমি

বেগুনি শাড়ি পরে কোমরে আঁচল বেঁধেছেন তিনি। হাতে ধুনুচি। উৎসবের শেষলগ্নে ঢাকের তালে পা মেলালেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নবমী নিশির ধুনুচি নাচের ভিডিও। 

কলকাতা: বেগুনি শাড়ি পরে কোমরে আঁচল বেঁধেছেন তিনি। হাতে ধুনুচি। উৎসবের শেষলগ্নে ঢাকের তালে পা মেলালেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নবমী নিশির ধুনুচি নাচের ভিডিও। 

কসবায় নিজের আবাসনের পুজোয় সক্রিয় অংশগ্রহণ করেন মিমি। অঞ্চলি থেকে শুরু করে সন্ধিপুজো, সবসময়ই পুজোমণ্ডপে উপস্থিত থাকেন তিনি। আজ সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নেন মিমি। সেখানে দেখা যায়, মণ্ডপে ঢাক বাজছে। আর সেই তালে মা মিলিয়েছেন মিমি চক্রবর্তী। হাতে ধুনুচি নিয়ে নাচ করছেন তিনি। এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন মিমি। কোমরে শাড়ি গুঁজে মিমি যেন বাড়ির মেয়ে। 

আজ উৎসবের শেষ দিন। তারপর আবার এক বছরের অপেক্ষা। উৎসবের শেষবেলার আমেজ গায়ে মাখছে শহর কলকাতা। বাদ গেলেন না টলিউডের প্রথম শাড়ির অভিনেত্রী মিমি চক্রবর্তীও। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন মিমি। তামাটে রঙের বেনারসিতে সেজেছিলেন তিনি। সঙ্গে ছিল মানানসই সোনার গয়না। গোটা পুজোতেই প্রতিমার সামনে থেকে কাজ করছিলেন অভিনেত্রী। পুজোর কয়েকটা দিন নিজের পাড়ার পুজোতেই সময় কাটান মিমি। প্রতিবারই ভাগ করে নেন নতুন ছবি। এর আগে অষ্টমীর পুজোর ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি। কেবল কলকাতা নয়, পুজোর সময় মাঝেমধ্যেই মিমি ফিরে যান তাঁর বাড়ি জলপাইগুড়িতেও। পরিবারের সঙ্গে অংশ নেন পুজোয়।

পুজোয় মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি 'বাজি'। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছে অভিনেতা জিৎ-কে। করোনার ধাক্কা পেরিয়ে ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবি। করোনাবিধি বজায় রেখেও পুজোয় ছবি দেখতে আসার আর্জি জানিয়েছেন সাংসদ অভিনেত্রী। এবার পুজোয় তাঁর সঙ্গী নতুন পোষ্য। তাঁকে নিয়েই ঠাকুরের মণ্ডপে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও। অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর এবারের পুজোর সঙ্গী চিকু জুনিয়র আর ম্যাক্স। তাঁর দুই পোষ্যকে নিয়েই দুর্গা প্রতিমার সামনে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন মিমি।

অন্যদিকে নতুন ছবি 'মিনি'-র শ্যুটিং শুরু করেছেন মিমি। প্রকাশ পেয়েছে নতুন ছবিতে মিমির লুক। হালকা হলুদ টি শার্ট আর মাথার হেয়ার ব্যান্ড। ঠোঁটের ওপর গোঁফের মত করে ধরা পেনসিল। ঠিক ছোটবেলার খেলার মত। নতুন ছবিতে মিমি চক্রবর্তীর প্রথম লুকেই ছিল চমক। চিত্রনাট্যে মিমির নাম তিতলি। নতুন ছবি, সাংসদের দায়িত্ব, সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই দিন কাটছে মিমির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget