এক্সপ্লোর

Mini: 'বেসুরে', এক মিষ্টি সুরে বাঁধা সম্পর্কের গল্প বলবে 'মিনি'-র নতুন গান

Mini: নতুন বছরের সুরেলা শুরু মিমি চক্রবর্তীর। মুক্তি পেল নতুন ছবি 'মিনি'-র প্রথম গান 'বেসুরে'। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে মিমি আর অয়ন্না জানালেন, নতুন ছবির গান মুক্তি পেয়েছে। 

কলকাতা: নতুন বছরের সুরেলা শুরু মিমি চক্রবর্তীর। মুক্তি পেল নতুন ছবি 'মিনি'-র প্রথম গান 'বেসুরে'। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে মিমি আর অয়ন্না জানালেন, নতুন ছবির গান মুক্তি পেয়েছে। 

'মিনি'-র নতুন গান

গোটা গান জুড়েই রয়েছে তিতলি ও মিনির মিষ্টি সম্পর্কের রসায়ন। সেখানে মাসি বোনঝি কখনও শপিং মলে ঘুরতে গিয়ে মজা করছে, কখনও আবার মাসির মনখারাপে চকোলেট এগিয়ে দিচ্ছে মিনি। গানের শেষে একসঙ্গে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে মাসি তিতলি। বাধ্য, দায়িত্বশীল মেয়ের মতো ল্যাপটপ বন্ধ করে মিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে মিনি। 

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'মিনি'-র ট্রেলার। একটি বিশেষ কারণে একরত্তি বোনঝিকে তার মাসির কাছে রেখে যান মা। তারপর.. দুষ্টু মিষ্টি মিনিকে সামলাতে হিমশিম মাসি তিতলি। এই বিষয় নিয়ে ছবি পরিকল্পনার কথা মাথায় এল কী করে? মৈনাক বলছেন, আমার বা আমার থেকে অনেক ছোট বন্ধুদের বিয়ে হচ্ছে, তাঁরা মা হচ্ছেন। তাঁদের বাচ্চা মানুষ করার সময়কালটা আমার চোখে পড়তে শুরু করে। এই প্রজন্মের কাছে এতজন বাচ্চাকে বড় করে তোলা কতটা সহজ বা কতটা কঠিন সেটাই আমি ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যখন বড় হয়েছি, তখন আমাদের মায়েরা বুঝতেই দেননি একটা বাচ্চাকে বড় করে তোলা কতটা কঠিন। আমার মনে হল, মাতৃত্ব এত কঠিন অথচ কখনও আমরা তাকে উদযাপন করি না। 'মিনি' মাতৃত্বকে উদযাপন করার ছবি।'

আরও পড়ুন: 'কিশমিশ'-এ ঋতুপর্ণা শোনাবেন টিনটিন-রোহিনীর প্রেমের গল্প

মাতৃত্বকে উদযাপনের ছবিতে মা মেয়ে নয়, মাসি বোনঝির গল্প কেন? মৈনাক বলছেন, 'একটা মেয়ে যখন সিদ্ধান্ত নেন তিনি মা হবেন, তিনি অনেক পরিস্থিতি মেনে নিতে তৈরি থাকেন। কিন্তু মা হওয়ার সিদ্ধান্ত না নিয়েও কাউকে যদি বাচ্চার দায়িত্ব নিতে হয়, সেটা কতটা কঠিন সেই গল্পই বলবে 'মিনি'।'

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget