এক্সপ্লোর

Kabuliwala: 'কাবুলিওয়ালা' মিঠুনের মিনি ধারাবাহিকের অভিনেত্রী! বাবা-মায়ের চরিত্রেও থাকছে চমক

Mithun Chakraborty: ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। 

কলকাতা: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যে 'কাবুলিওয়ালা'-র ভূমিকায় অভিনয় করছেন, সেই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। সুমন ঘোষ পরিচালিত এই ছবির অন্যান্য ভূমিকায় কারা অভিনয় করছেন তা প্রকাশ করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। এই ছবিতে মিনির ভূমিকায় দেখা যাবে অনুমেঘা কাহালিকে। ধারাবাহিক 'মিঠাই' (Mithaai)-তে অভিনয় করে নজর কেড়েছিলেন অনুমেঘা। আর এবার বড়পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

এই ধারাবাহিকের অন্যান্য ভূমিকা, অর্থাৎ মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। 

কাবুলিওয়ালার গল্প কমবেশি সবারই জানা। 'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'। 

প্রকাশ্যে এসেছে আবির ও সোহিনীর লুক। সেখানে পুরনো ধাঁচের সাজপোশাকে দেখা যাচ্ছে আবিরকে। অন্যদিকে সোহিনীকে দেখা যাচ্ছে এক ঘরোয়া গৃহবধূর বেশে। শ্যুটিংয়ের ছবির মধ্যে, ঠাকুরঘরে মায়ের পাশে বসে, মায়েরই মতো সাদা শাড়ি পরা ছবিটি নজর কেড়েছে। সদ্য মোশন পোস্টারের মধ্যে দিয়ে মিঠুনের লুক প্রকাশ্যে এনেছিল প্রযোজনা সংস্থা।

ধুলো ময়লা মাখা সাদা পাঠানি স্যুট, তারওপর ধূসর আফগানি জ্যাকেট, মাথায় পাগড়ি, কাঁধে লম্বা ঝোলা। পর্দার কাবুলিওয়ালা হেঁটে চলেছেন বালুরাশির ওপর দিয়ে, ধীরে ধীরে সেই প্রেক্ষাপট বদলে দেখা যাচ্ছে ইট-বালি-সিমেন্টে তৈরি বাড়ি সমেত শহরের ছবি। কাবুলিওয়ালা বলতেই যেমন ছবি আমাদের মাথায় আসে, ঠিক তেমনই লুকে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। মইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং, এখন চলছে শেষ পর্যায়ের এডিটিংয়ের কাজ। ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: Nana Patekar: 'রিহার্সাল চলছে ভেবে অজান্তে চড় মেরেছি', ভাইরাল ভিডিও বিতর্কে ক্ষমা চাইলেন নানা পটেকর

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget