এক্সপ্লোর

Mukesh Khanna on Raj Kundra: 'রাজ কুন্দ্রার বিষয়ে ১২০ শতাংশ জানেন শিল্পা শেট্টি,' বিস্ফোরক মুকেশ খন্না

গত কয়েক বছর ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় নিজের বক্তব্য রাখছেন 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ। শুধু তাই নয়। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। 

মুম্বই: বলিউডে এই মুহূর্তে সবথেকে বিতর্কিত ঘটনা পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী এবং নায়িকা শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি। এবার সেই ঘটনাতেই মুখ খুললেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুকেশ খন্না। 

গত কয়েক বছর ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় নিজের বক্তব্য রাখছেন 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ। শুধু তাই নয়। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। 

যেখানে অভিনেতাকে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য জানাতে দেখা যায়। সম্প্রতি পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রার প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন অভিনেতা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'শক্তিমান' অভিনেতা জানান যে, তিনি মনে করেন না রাজ কুন্দ্রার এই ঘটনায় শিল্পা শেট্টি প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছেন বলে। 

তবে, পাশাপাশি তিনি এমনটাও মনে করেন যে, শিল্পা শেট্টির কাছে এই বিতর্কিত ঘটনা সংক্রান্ত কিছু তথ্য তো অবশ্যই ছিল। যদি রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে অভিনেত্রী কিছু জেনে থাকেন, তাহলে তাঁর এখনই উচিৎ সকলের সামনে তা তুলে ধরা।

মুকেশ খন্না বলেন, 'দর্শক দর্শকই হোন। তাঁরা ততটাই জানতে পারেন, যতটা আমরা তাঁদেরকে জানতে দিই। একটা সময় ছিল, যখন রেডিওই একমাত্র প্রচার মাধ্যম ছিল। এখন বিভিন্ন খবরের চ্যানেল এবং সংবাদপত্র রয়েছে খবরকে সকলের সামনে তুলে ধরার জন্য। আমার জানা নেই রাজ কুন্দ্রা সত্যিই এই ঘটনার সঙ্গে আদৌ জড়িয়ে রয়েছেন কিনা। কিংবা এই ঘটনায় দায়ী কিনা। এমনকী শিল্পা শেট্টিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন কিনা। কিন্তু একটা ঘটনা যখন সকলের সামনে এসেছে, তখন সত্যিটা সকলের সামনে উঠে আসা দরকার।'

রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেট্টির ভূমিকা ঠিক কতটা প্রসঙ্গে 'শক্তিমান' অভিনেতা বলেন, 'কোনও স্বামী-স্ত্রীর মধ্যে কথা বলার কোনও অধিকার আমার নেই। আমার এটাও জানা নেই যে ওদের মধ্যে সম্পর্ক কেমন। হলিউডে বিয়ে কম হয়। ডিভোর্স বেশি হয়। সাম্প্রতিককালে বলিউডও হলিউডকে এসব ক্ষেত্রে নকল করতে শুরু করেছে। তবে আমার মনে হয়, রাজ কুন্দ্রার এই ঘটনার বিষয়ে ১২০ শতাংশ জানেন শিল্পা শেট্টি।'

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget