এক্সপ্লোর

Mumbai drug case: এনসিবি হেফাজতে আরিয়ান খানের ফাঁকা সময়ের সঙ্গী বিজ্ঞানের বই

মাদক কাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আরিয়ানকে গ্রেফতার করার পর বলিউডের অন্যান্য তারকারাও পাশে এসে দাঁড়িয়েছেন কিং খানের। শাহরুখ খানের বাড়িতে আসতে দেখা গিয়েছে বলিউডের ভাইজান সলমন খানকে।

মুম্বই: মাদক কাণ্ডে ধৃত বলিউড মেগাস্টার শাহরুখ-পুত্র আরিয়ান খান আপাতত ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে। নির্দেশ দিয়েছে আদালত। শোনা যাচ্ছে এনসিবি-এর তরফ থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে। তাঁদের ফোনও এখন ফরেন্সিক টিমের তত্ত্বাবধানে। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে ফোন। তবে এরই মাঝে পাওয়া গেল অন্য তথ্য। সূত্রের খবর, ফাঁকা সময়ে পড়ার জন্য আরিয়ানকে বিজ্ঞানের বই দেওয়া হয়েছে। তিনি নিজেই না কি বিজ্ঞানের বই চেয়েছেন। 

অন্যান্য অভিযুক্তদের সঙ্গে আরিয়ানকেও প্রত্যেকদিন ন্যাশনাল হিন্দু রেস্তোরাঁ থেকে আনা খাবার দেওয়া হচ্ছে। এনসিবি হেডকোয়ার্টারে বাড়িতে রান্না করা খাবার নিষিদ্ধ, তাই এমন ব্যবস্থা। অন্যদিকে জানা যাচ্ছে, তাঁদের ফোন আপাতত ফরেন্সিক পরীক্ষার জন্য গাঁধী নগরের এক ল্যাবোরেটরিতে পাঠানো হয়েছে।

মাদক কাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আরিয়ানকে গ্রেফতার করার পর বলিউডের অন্যান্য তারকারাও পাশে এসে দাঁড়িয়েছেন কিং খানের। শাহরুখ খানের বাড়িতে আসতে দেখা গিয়েছে বলিউডের ভাইজান সলমন খানকে। এছাড়াও হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও পাশে দাঁড়িয়েছেন আরিয়ানের। কিন্তু এই ঘটনায় কী বলছেন 'বাদশা'-র অনুরাগীরা?

আরও পড়ুন: Mumbai Drug Case: আরিয়ানের গ্রেফতারির পর মন্নতের বাইরে প্ল্যাকার্ড ঝোলালেন শাহরুখ খানের অনুরাগীরা, কী লেখা রয়েছে তাতে?

সম্প্রতি একটি ছবি শাহরুখ খানের ফ্যান পেজের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যে ছবিতে দেখা যাচ্ছে, মন্নতের বাইরে একটি প্ল্যাকার্ড ঝোলানো রয়েছে। যাতে লেখা রয়েছে, 'বিশ্বের সমস্ত প্রান্তের অনুরাগীরা হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি। আমরা আপনার অনুরাগী। দৃঢ় এবং নিঃস্বার্থভাবে আপনার এই কঠিন সময়ে আমরা পাশে রয়েছি। নিজের খেয়াল রাখবেন কিং'। তবে, প্ল্যাকার্ডে শুধু বার্তাই নয়, কিং খানের বেশ কিছু ছবিও দিয়েছেন অনুরাগীরা। ফলে শাহরুখ খানের এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে যে তাঁর অগণিত অনুরাগীরা রয়েছেন, তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Begunkodor Hunted Story: দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
Tamal Raichowdhury: পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
Sunidhi Chauhan: মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
Bollywood News: শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget