এক্সপ্লোর

Aryan Khan Case: সাপ্তাহিক হাজিরা থেকে নিস্তার দেওয়া হোক, বম্বে হাইকোর্টে আরিয়ান

Aryan Khan Case: প্রতি শুক্রবার এনসিবি-র দফতরে হাজিরা দেওয়ার শর্তে আরিয়ানের জামিন মঞ্জুর করে আদালত। কিন্তু মামলা যখন দিল্লিতে, সে ক্ষেত্রে মুম্বইয়ে হাজিরা দিতে হবে কেন, এই প্রশ্ন নিয়েই আদালতে আরিয়ান।

মুম্বই: সাপ্তাহিক হাজিরা থেকে নিস্তার চেয়ে আদালতের দ্বারস্থ বলিউড তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। জামিনের শর্ত অনুযায়ী প্রত্যেক শুক্রবার নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সামনে আরিয়ানকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। তাতে সংশোধন চেয়েই এ বার আদালতে আবেদন জানালেন শাহরুখ-পুত্র।

টানা ২২ দিন জেলে কাটানোর পর ৩০ অক্টোবর জামিনে মুক্তি পান আরিয়ান। কিন্তু জামিন মঞ্জুর করলেও, প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে ২টোর মধ্যে দক্ষিণ মুম্বইয়ে এনসিবি-র (NCB) দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি নিতিন সাম্বড়ে। 

কিন্তু আরিয়ানের যুক্তি, হাতবদল হয়ে মাদক মামলার তদন্ত এই মুহূর্তে দিল্লি এনসিবি-র বিশেষ তদন্তকারী দলের হাতে। সে ক্ষেত্রে মুম্বইয়ে এনসিবি-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ খাটে না। তাই জামিনের শর্তাবলীতে সংশোধন ঘটানো হোক। 

প্রত্যেক শুক্রবার পুলিশি ঘেরাটোপে আরিয়ান যখন এনসিবি-র দফতরে যান, সেখানে ভিড় করে থাকে সংবাদমাধ্যম। আবেদনে তারও উল্লেখ করেছেন আরিয়ান। আগামী ১৩ ডিসেম্বর বিচারপতি সাম্বড়ের এজলাসেই আরিয়ানের আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

গত ২ অক্টোবর আরবসাগরের বুকে একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানকে হেফাজতে নেয় এনসিবি।  ৩ ডিসেম্বর গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে মাদক বিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়। 

এর পর আরিয়ানের গ্রেফতারি নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজাও। প্রশ্ন তোলা হয়, আরিয়ান মামলার তদন্তের দায়িত্বে থাকা এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও। শাহরুখকে হেনস্থা করতেই আরিয়ানকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে। 

যদিও এই গোটা পর্বে খান পরিবারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। বরং ছেলের জামিন নিয়েই সর্বক্ষণ ব্যস্ত ছিলেন শাহরুখ। রাত জেগে নিজে আইনজাবীদের সঙ্গে শলা-পরামর্শও করতেন বলেও খবর মেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget