এক্সপ্লোর

Tapas Paul Birthday: 'তাপস চলে যাওয়ার পরে বাড়ির দুর্গাপুজো বন্ধ হয়ে গিয়েছে', জন্মদিনে স্মৃতিচারণা স্ত্রী নন্দিনীর

Tapas Paul Durga Puja: একটা সময়ে ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাদের সঙ্গেই কাজ করেছেন তাপস পাল। আজ তিনি নেই। ইন্ডাস্ট্রিতে যখন তিনি কাজ করতেন, তখন তাঁর সমসাময়িকদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল?

কলকাতা: টলিগঞ্জের আবাসনে তিনি নেই, বছর ৫ হবে। কিন্তু সেই আবাসনের কোণায় কোণায় যেন আজও রয়ে গিয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসে তাঁর জন্মদিন। এবার একেবারে পুজোর মধ্যেই পড়েছে তারকার জন্মদিন। তবে তিনি এখন সেই সমস্ত কিছু ছেড়ে অনেক দূরে। তিনি চলে গিয়েছেন ৫ বছর। কিন্তু টলিগঞ্জের আবাসনের পুজো এখন অন্ধকার। তাপস পাল (Tapas Paul) চলে যাওয়ার পরে, কেমন কাটে তাঁর পরিবারের পুজো? খোঁজ নিল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। 

তাপস পাল জীবিত থাকাকালীন, বাড়িতেই পুজো হত। স্ত্রী নন্দিনী পাল বলছেন, 'তাপসের গ্রামের বাড়িতে ওঁর বাবা দুর্গাপুজো করতেন। সেই কারণে ওঁর ও খুব ইচ্ছা ছিল বাড়িতে দুর্গাপুজো হবে। ২০১৮ থেকে উনি বাড়িতেই দুর্গাপুজো শুরু করেন। মা'কে মেয়ের মতো করে আমরা পুজো করতাম। ওই কয়েকটা দিন ভীষণ আনন্দ হত। বাড়িতে মাতৃপ্রতিমা এনে পুজো হত। উনি চলে যাওয়ার পরে দুর্গাপুজোটা কোথাও যেন আমাদের কাছে তাল কেটে গিয়েছে। এখন আর বাড়িতে পুজো হয় না। আমিই আসলে দুর্গাপুজোটা আর করে উঠতে পারিনি। মানসিকভাবে পারিনি। এখনও সেই সাহসটা কুলিয়ে উঠতে পারিনি। তবে আমাদের বাড়িতে যে ১২ মাসে ১৩ পার্বণ, সেগুলি সবই চলে। বাকি সব পুজো হয়। তাপস গোপালকে গোপালমুনি বলত। তার পুজো ও চলে। তাপসের ইচ্ছা ছিল, দুর্গাপুজোর পরে জগদ্ধাত্রীপুজো শুরু করার। দেখা যাক... হয়তো আমার মেয়ে আবার পুজো শুরু করবে।' 

একটা সময়ে ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাদের সঙ্গেই কাজ করেছেন তাপস পাল। আজ তিনি নেই। ইন্ডাস্ট্রিতে যখন তিনি কাজ করতেন, তখন তাঁর সমসাময়িকদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? তাপস পালের স্ত্রী বলছেন, 'আমি কার্যত ইন্ডাস্ট্রির স্বর্ণযুগটাকে দেখেছি। সেই সময়ে ইন্ডাস্ট্রিটা একটা বিশাল বড় পরিবার ছিল। আমার যখন বিয়ে হয়, আমি ক্লাস ১০। ওর সমসাময়িক বলতে বুম্বার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) কথাটাই প্রথম আসে। তাপস আমায় বুঝিয়ে দিয়েছিল, বুম্বার পরিবার আর আমার পরিবার গোটা একটা পরিবার। মাসিমাও হল ওর মা। আমি কখনও রেষারেষি টের পাইনি। খুব স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা ছিল। বুম্বার ছবি মুক্তি পেলে আমি সেটারও ভাল চেয়েছি, যতটা তাপসের ছবি মুক্তির সময় ভাল চেয়েছি। এই ভালবাসার বীজটা তাপসই আমার মধ্যে বপন করেছিল।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget