এক্সপ্লোর

Neel Trina Relationship: সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নীলের সঙ্গে আমার সম্পর্ক বিচার করবেন না প্লিজ: তৃণা

Neel Trina Controversy: নিজের ও তৃণার ছবি ভ্যালেন্টাইন্স ডে-তে পোস্ট করে নীল লিখেছেন, 'প্রেমদিবস স্পেশাল। এখন এটা খুব গুরুত্বপূর্ণ, নাহলে অনেক কথা হবে।'

কলকাতা: নেটপাড়ায় গুঞ্জন, নাকি ভাঙন ধরেছে টলিপাড়ার দুই অভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) আর তৃণা সাহার (Trina Saha Bhattacharyya) সম্পর্কে? বিশেষ দিনগুলোতে একসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখা যাচ্ছে না দুই তারকার, এমনকি তারা নাকি উদযাপনও করছেন আলাদা আলাদা? কতটা সত্যি?                                                                                               

এবিপি লাইভের (ABP Live)-এর আয়োজন করা ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)-র বিশেষ এপিসোড 'হয়তো তোমারই জন্য'-তে প্রথমবার নীলের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণা। দর্শকদের তরফে প্রশ্ন করা হয়েছিল নায়িকাকে। তার উত্তরে তৃণা বলেন, 'এখন সোশ্যাল মিডিয়ায় কোনও বিশেষ দিনে পোস্ট না করলেই নানারকম মতামত আসে। আমি এর কারণ বুঝতে পারি না। আমাদের বাবা মায়েরা শেষ কবে একে অপরকে 'ভালোবাসি' বলেছেন ভুলে গিয়েছেন, তার পরেও ওঁরা এত বছর একসঙ্গে সংসার তো করছেন। ওঁরা ভাল আছেন, ওঁরাই তো আমাদের অনুপ্রেরণা। শুধু তারকা বা পরিচিত মুখ নয়, প্রত্যেকটা সাঘারণ মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। ব্যক্তিগত কিছু মুহূর্ত থাকে যা আমরা সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই না। আজ যেগুলো বলছি, সেগুলো মনের কথা, আগে হয়তো বলার সুযোগ পাইনি। তার অর্থ এটা নয়, নীল আমায় কোনোদিনই প্রোপোজ করেনি বা আমাদের কোনও ব্যক্তিগত জীবন নেই। সেটা রয়েছে, থাকে। আমরা উদযাপন করলাম কী করলাম না, ছবি দিলাম কি দিলাম না, সেটা নিয়ে আমার আর নীলের ব্যক্তিগত জীবনটা বিচার করবেন না প্লিজ। এটা আার তরফ থেকে অনুরোধ। অবশ্য করলে আমাদের কিছু যায় আসে না। তবে হ্যাঁ, আমাদের বাড়ির মানুষদের এগুলো আঘাত করে। তাঁরা এখনও জীবিত রয়েছেন। আমাদের দুজনেরই প্রচুর বড় পরিবার। আমাদেরও প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারও বিষয়ে লেখার আগে একবার ভাববেন, তাঁরাও মানুষ। কখনও ভেবে দেখবেন, আপনার বা আপনার কাছের মানুষের ব্যাপারে এমন বলা হলে আপনার কেমন লাগবে?'                                                           

আরও পড়ুন: Rudrajit Promita Anniversary: রূপকথার ধারাবাহিকে প্রেমের শুরু, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে তাই প্রমিতার জন্য বিশেষ পরিকল্পনা রুদ্রজিতের

একই সুর শোনা গেল নীলের পোস্টেও। নিজের ও তৃণার ছবি ভ্যালেন্টাইন্স ডে-তে পোস্ট করে তিনি লিখেছেন, 'প্রেমদিবস স্পেশাল। এখন এটা খুব গুরুত্বপূর্ণ, নাহলে অনেক কথা হবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget