এক্সপ্লোর

'Aporajeyo' Trailer Out: 'শত্রুর দমন করতে' বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক, প্রকাশ্যে 'অপরাজেয়' ছবির ট্রেলার

'Aporajeyo' Trailer: 'শত্রু' ছবির পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালের স্মৃতি উস্কে ফের একবার ফিরছেন রঞ্জিত মল্লিক। তবে এবার তিনি উকিল। ট্রেলারেই ফেরত পাওয়া গেল সেই 'বেল্টম্যান'কে।

কলকাতা: পর্দায় ফিরছে 'রঞ্জিত মল্লিক জাদু' (Ranjit Mullick)। সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), লাবনি সরকার (Laboni Sarkar)। প্রকাশ্যে এল 'অপরাজেয়' (Aporajeyo) ছবির ট্রেলার। নিষ্ঠাবান উকিল শুভঙ্কর সান্যালের জীবনের ঝলক পেল দর্শক।

'অপরাজেয়' ছবির ট্রেলার প্রকাশ্যে

পর্দায় একজন সত্যবাদী নিষ্ঠাবান উকিলের চরিত্রে ফিরছেন রঞ্জিত মল্লিক। চরিত্রের নাম শুভঙ্কর সান্যাল। পর্দায় তাঁকে দেখা যাবে নিষ্ঠার প্রতি অটল থাকতে লড়াই করতে। একদিকে বার্ধক্য, কষ্টে বড় করা সন্তানদের দূরে চলে যাওয়ার যন্ত্রণা, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য জেদ। এই দুইয়ের সামনেই শুভঙ্করের 'অপরাজেয়' হয়ে ওঠার কাহিনি এই ছবি। 

'শত্রু' ছবির পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালের স্মৃতি উস্কে ফের একবার ফিরছেন রঞ্জিত মল্লিক। তবে এবার তিনি উকিল। ট্রেলারেই ফেরত পাওয়া গেল সেই 'বেল্টম্যান'কে। শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মসের ছবিটি মুক্তি পাবে পুজোর আগেই। নেহাল দত্তর পরিচালনায় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়, গোপাল তালুকদারকে। ট্রেলার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'চার দশক পর শত্রুর দমন করতে বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক'। 

 

ছবির গল্প এক ঝলকে

শুভঙ্কর সান্যাল একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী। জীবনের শেষ লগ্নে এসে একটি কেসে মানসিকভাবে ভীষণ ধাক্কা খান শুভঙ্কর। টাকার জন্য এক মক্কেল একটি কেস তুলে নেন। তাঁর স্ত্রী মারা যাওয়ায় আরও কিছুটা ভেঙে পড়েন তিনি। কিন্তু পাশের বাড়ির এক বৃদ্ধের অনৈতিকভাবে বাড়ি বিক্রি হয়ে যাওয়া নিয়ে গর্জে ওঠেন তিনি। শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়। ছবির একাধিক গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi), অন্বেষা (Anwesha)। 

আরও পড়ুন: Javed Akhtar Defamation Case: বোন রঙ্গোলীর বয়ান রেকর্ডের আর্জি জানিয়ে মুম্বই আদালতের দ্বারস্থ কঙ্গনা

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget