এক্সপ্লোর

Triptii Dimri: 'একঘেয়ে আবেদনময়ী নাচ', নতুন গান প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার তৃপ্তি দিমরি

Tiptii Dimri: মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই গান। কিন্তু এই গানে তৃপ্তির স্টেপ মনে ধরেনি নেটিজেনদের।

কলকাতা: তৃপ্তি দিমরি (Triptii Dimri)-র সঙ্গে এবার রাজকুমার রাও (Rajkumar Rao)-এর জুটি বাঁধছেন, এই খবর ইতিমধ্যেই সবার জানা। মুক্তির অপেক্ষায় নতুন ছবি 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' (Vicky Vidya Ka Woh Wala Video)। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান। এটি একটি ডান্স নম্বর ও এই গানের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে তৃপ্তি দিমরিকে। শুধু নাচ বলে ভুল হবে, যথেষ্ট আবেদনময়ী সেই নাচ। তবে সোশ্যাল মিডিয়ার নতুন ক্রাশ তৃপ্তির এই নাচ মনে ধরেনি নেটিজেনদেন। অনেকে মনে করছেন, তিনি তাঁর 'অ্যানিমাল' ছবির চরিত্র থেকে বেরতেই পারছেন না। 

'মেরে মেহবুব' গানটি কোরিওগ্রাফ করেছেন গণেশ আচার্য্য। গানটি গেয়েছেন শিল্পা রাও। গানটিতে নাচ করতে দেখা গিয়েছে তৃপ্তি দিমরিকে। মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই গান। কিন্তু এই গানে তৃপ্তির স্টেপ মনে ধরেনি নেটিজেনদের। একজন লিখেছেন, 'তৃপ্তি ভাল নৃত্যশিল্পী, কিন্তু কোরিওগ্রাফার ওঁকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি।' অনেকে আবার লিখেছেন, 'তৃপ্তি ভীষণ খারাপ নাচ করে, কোরিওগ্রাফারকে অপব্যবহার করেছেন তৃপ্তিই।' অনেকে আবার লেখেন, 'অ্যানিমালের চরিত্র থেকে বেরতেই পারছেন না তৃপ্তি'। 

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন তৃপ্তি। এর আগে ভিকি কৌশলের সঙ্গে একটি সিনেমা করেছিলেন তৃপ্তি। ছবিটির নাম ছিল 'ব্যাড নিউজ' (Bad News)। এই ছবিতে ভিকি কৌশলের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল তৃপ্তির। এই ছবির জন্য একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, তৃপ্তি দিমরির জীবনের নতুন মোড় শুরু হয় 'অ্যানিমাল' ছবিটির পর থেকে। এই ছবিতে রণবীর কপূরের সঙ্গে অভিনয় করেছিলেন তৃপ্তি। একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ,আবেদনময়ী অভিনয়ের জন্য শিরোনামে এসেছিলেন তৃপ্তি। এরপর থেকেই তৃপ্তি একাধিক অফার পেতে শুরু করেন ভাল ভাল ছবির। তবে অনুরাগীদের অভিযোগ, এবার টাইপকাস্ট হয়ে যাচ্ছেন অভিনেত্রী। একই ধরণের আবেদনময়ী চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই কারণেই 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও' -র নতুন গান প্রকাশ্যে আসতে মোটেই খুশি নন নেটিজেনরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Triptii Dimri (@tripti_dimri)

আরও পড়ুন: Urmila Matondkar: আট বছরের দাম্পত্যে ইতি টানছেন ঊর্মিলা, বিচ্ছেদ চেয়ে আদালতে নায়িকা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget