এক্সপ্লোর

New Movie Release: শীঘ্রই মুক্তি পাচ্ছে সাসপেন্স থ্রিলার ঘরানার ছবি '৬০-এর পরে'

খুব তাড়াতাড়িই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সাসপেন্স থ্রিলার ঘরানা ছবি '৬০-এর পরে'। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউ সামলে রাজ্যজুড়ে খানিক শিথিল হয়েছে বিধিনিষেধ। এই আবহেই মুক্তি পাচ্ছে পরিচালক শৌভিক দে-এর ছবি '৬০-এর পরে'। মূলত সাসপেন্স থ্রিলার ঘরানার ছবিটিতে একাধিক চরিত্রে দেখা যাবে বিভিন্ন টলি তারকাকে। এক তরুণের সন্তান ও স্ত্রী হারানোর গল্প উঠে আসবে ছবিতে। 

হিন্দি বায়োপিক 'ম্যায় মুলায়ম' ও 'চেস নো মার্সি টু ক্রাইম'-এর পর এম এস ফিল্মস এবং মীনা শেঠি মণ্ডল তাঁদের তৃতীয় ছবি নিয়ে হাজির হচ্ছেন। '৬০-এর পরে' ছবি দিয়েই তাঁদের বাংলা সিনে জগতে পথচলা শুরু এমনকী পরিচালক শৌভিক দে-এরও এটি প্রথম ছবি। '৬০-এর পরে' ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, জয় সেনগুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, অমিত শেট্টি, রূপাঞ্জনা মিত্র, জয় বদলানি এবং আরও অনেককে। 

আরও পড়ুন: যশকে 'কলকাতার সবচেয়ে সুন্দর দেখতে অভিনেতা'-এর তকমা রোহিত রায়ের

এই সাসপেন্স থ্রিলার ড্রামায় দর্শকেরা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন চমক পেতে থাকবেন বলে জানাচ্ছেন নির্মাতারা। ছবির মূল প্লট আবর্তিত হয়েছে এক দম্পতিকে ঘিরে। বাড়ির অমতে বিয়ে করেন এক তরুণ-তরুণী যুগল। নিজেদের ছোট সংসারে বেশ সুখেই কাটছিল দিন। হঠাৎই ঝড় নেমে আসে সোনার সংসারে, তছনছ করে দেয় সবকিছু। এক রাতে আচমকা প্রসব বেদনা উঠলে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওই তরুণ, কিন্তু বাঁচানো যায়নি সদ্যোজাতকে। সেই দুঃখে হার্টফেল করে মারা যান স্ত্রী। স্ত্রী-সন্তান দুজনকেই হারিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন স্বামীও।

এর তিন বছর পর আচমকা গোটা শহর জুড়ে শুরু হয় হত্যালীলা। একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে। এবং এই খুনের রহস্যের কিনারা করতে গিয়ে হিমশিম খেতে থাকে পুলিশবাহিনীও। রহস্য উদঘাটন করতে ডাকা হয় গোয়েন্দাদের। পরতে পরতে রহস্যে মোড়া থ্রিলার '৬০-এর পরে' খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ছবির পোস্টারও বেশ নজরকাড়া। এক লাল মুখাবয়ব দেখা যাচ্ছে পোস্টারে, যার ওপর কলকাতার নানা জায়গার ছবি। এখন এই ছবি দর্শকদের মনে কতটা সাড়া জাগাতে পারে সেটাই দেখার অপেক্ষা। আপাতত পুরোদমে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget