এক্সপ্লোর

Bengali Film Release: সাদা-কালো বোর্ডে এক লড়াইয়ের গল্প, চিরঞ্জিৎ-ঋতুপর্ণার 'দাবাড়ু' মুক্তি পাচ্ছে ১০ মে

New Bengali Film Dabaru: ১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'দাবাড়ু'। আজ মুক্তি পেয়েছে এই ছবির মোশন পোস্টার

কলকাতা: দাবার বোর্ডের মতোই, জীবনটাও যেন সাদা-কালো। কখনও কঠিন লড়াই, খারাপ থাকা, কখনও আবার ভাল থাকা, সাফল্য পাওয়া। সেই সাফল্য-ব্যর্থতার গল্প নিয়েই ছবি বুনেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। ছবির নাম 'দাবাড়ু'। আজ মুক্তি পেল নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের পরিচালনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি নতুন ছবির টিজার-পোস্টার। 

বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের ছবিতে তুলে ধরা হবে রুপোলি পর্দায়। ছবির মুখ্যভূমিকায় থাকছেন,  ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। 

এই ছবি নিয়ে পথিকৃৎ বসু বলছেন, 'বাংলা ছবির বিষয়বস্তু হিসেবে প্রায় অস্পৃশ্য হিসেবে রয়ে গিয়েছিল দাবা। এমন একটা বিষয়কে যে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। নন্দিতা ম্যাম আর শিবুদা যে এই কাজটার দায়িত্ব আমায় দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।'

গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায় এই ছবিটি নিয়ে বলছেন, '২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম আমার সঙ্গে শিবুদার দেখা হয়। দিনটা আমার ভীষণভাবে মনে আছে, কারণ সেদিন আমার মেয়ের জন্ম হয়েছিল। ওই প্রথম আমার জীবন নিয়ে ছবি করার আগ্রহ প্রকাশ করে। কথাটা শুনে আবেগপ্রবণ হয়েছিলাম। এই ছবিটা কেবল দাবার বোর্ডে আমার সাফল্যের যাত্রাটাই দেখায়নি, বরং আমার পরিবারের ওঠপড়া, বিভিন্ন আবেগের দিকগুলিও তুলে ধরেছে। উইন্ডোজ়কে অনেক অনেক ধন্যবাদ এই ছবিটাকে তুলে ধরার জন্য।'

১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'দাবাড়ু'। আজ মুক্তি পেয়েছে এই ছবির মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তী ও দীপঙ্কর দে-কে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: Top Entertainment News Today: প্রকাশ্যে ভনশালীর 'হীরামাণ্ডি'র ট্রেলার, 'LSD 2' নিয়ে কী বললেন একতা কপূর, বিনোদনের সারাদিন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget