এক্সপ্লোর

New Movie Update: মনোজ দাশের পরিচালনায় আসছে নতুন ছবি 'মহাভোজ'

'Mahabhoj': প্রথমবার পরিচালনায় মনোজ দাশ। ছবির নাম 'মহাভোজ'। গল্পের লেখক ও প্রযোজক তিনি নিজেই। পরিচালনায় অবশ্য রয়েছে তাঁর গোটা টিম 'সংশপ্তক'।

কলকাতা: তাঁর বয়স পেরিয়েছে ষাটের কোঠা। ব্যাঙ্কের চাকরি থেকে মিলেছে অবসর। এবার তিনি চিত্র পরিচালকের ভূমিকায়। প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি (Film) নিয়ে আসছেন মনোজ দাশ (Manoj Das)। ছবির নাম 'মহাভোজ' (Mahabhoj)। গল্পের লেখক ও প্রযোজক তিনি নিজেই। পরিচালনায় অবশ্য রয়েছে তাঁর গোটা টিম 'সংশপ্তক' (Sangshaptak)। 

আসছে 'মহাভোজ'

গল্পের কেন্দ্রে দরিদ্র ও নিম্নবর্ণের মানুষ অধ্যুষিত বাংলার একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের মানুষ, কাহার সম্প্রদায়ের নগেন্দর একজন পেশাদার ঢাকি। তবে কোভিড রোগের প্রাদুর্ভাবের কারণে গ্রামের সব ধরনের উৎসব ও অনুষ্ঠান বন্ধ হয়ে যায় গত দু'বছর ধরে। নগেন্দর আর তার নাতি বাচন বাধ্য হয়েছে এই দীর্ঘ সময়ে প্রায় অনাহারে দিন কাটাতে। তাদের সমস্যা আরও বেশি এই জন্য যে নগেন্দরের ছেলে শাসকের বিরোধী দলের রাজনীতি করত এবং তার জন্য খুনও হয়েছে। তাই নগেন্দর গরিবের জন্য দেওয়া সরকারি কোনও সামাজিক সুবিধা পায় না।

এখন দুই বছর পর যখন কোভিড প্রায় চলে গেছে। গ্রামের একজন ধনী ব্যবসায়ীর পৃষ্ঠপোষকতায় গ্রামবাসীরা ভগবান শিবের উদ্দেশ্যে চড়ক পুজো করার সিদ্ধান্ত নেয় এবং নগেন্দর ও তার নাতি ঢাক বাজানোর কাজ পায়। যদিও পারিশ্রমিকের একটা অংশ ছাড়তে হয় ঘুষ হিসেবে।

উৎসবের অনেকগুলি আচারের মধ্যে একটি হল, মাঝরাতে গ্রামের শ্মশানঘাটে চড়কের সন্ন্যাসীদের দল বেঁধে যাওয়া। বাবা ভূতনাথের চেলা ভূতপ্রেতদের খাওয়ার জন্য ভাত এবং মাছ নিয়ে যায় তারা। এবছর গ্রামপ্রধান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই ধনী ব্যবসায়ী অনেক টাকা দেওয়াতে ভূতপ্রেতের খাবারের পরিমাণ অনেক বেশি। নগেন্দর ফন্দি আঁটে সন্ন্যাসীরা শ্মশানঘাট ছেড়ে যাওয়ার পরে বাচনকে দিয়ে সে ওই খাবার চুরি করাবে। তবে কাজটা বাচনকে একা করতে হবে, কারণ ঢাক বাজাবার জন্য নগেন্দরকে থাকতে হবে সন্ন্যাসীদের সঙ্গে। আর বাচন যদি কাজটি করতে পারে তবে তারা আগামী কয়েকদিন দারুণ ভোজ করতে পারবে। এই ফন্দিতে বাচন রাজি হয়। আবার ভয়ও পায়। নির্জন নদীর তীর, শ্মশানঘাট আর শ্মশানে বাস করা ভূতের ভয়ে কাঁপে। একইসঙ্গে বিপুল পরিমাণ খাবারের লোভ ছাড়তে পারে না। একবার এগোয় তো পরক্ষণে ভয় পেয়ে পিছিয়ে আসে। 

আরও পড়ুন: 'Pathaan': হাজার কোটির ঘরে 'পাঠান'? কী বলছে বক্স অফিস পরিসংখ্যান?

নির্দিষ্ট রাত আসে। খাবার নিবেদন করে চলে যায় সবাই। নির্জন শ্মশানে বাচন একা। ভয় তাকে গিলে ধরে। হঠাৎ দেখতে পায় এগিয়ে আসছে ভাম-শিয়ালের পাল। গুটিগুটি পায়ে। কী করবে বাচন? পালিয়ে যাবে, না লড়াই করবে? কে জিতবে এই টানাটানিতে? ভয় না পেটের ক্ষিদে? বাচন কি পারবে শেষ পর্যন্ত সব ঠিক করে সামলাতে? উত্তর দেবে 'মহাভোজ'। ছবিতে মূল চরিত্রে দেখা যাবে শঙ্কর দেবনাথ, নীল দাসকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'

ভিডিও

Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget