এক্সপ্লোর

এবার অলোক নাথের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী সন্ধ্যা মৃদূল

মুম্বই: বিনতা নন্দার পর এবার প্রবীণ বলিউড অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন অভিনেত্রী সন্ধ্যা মৃদূল। সম্প্রতি,  টুইটারে #MeToo প্রচারে এক বিস্তারিত পোস্টের মাধ্যমে তাঁর ওপর হওয়া ওই হয়রানির ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী। সেখানে মৃদূল জানিয়েছেন, ওই ঘটনা যখন ঘটেছিল, তখন তিনি নিজের কেরিয়ার প্রায় শুরু করছেন। অন্যদিকে, অলোক নাথ প্রতিষ্ঠিত। মৃদূল জানান, ওই ঘটনার ফলে, এই পেশার প্রতি তাঁর যে আস্থা ছিল, তা সেইসময় ভূলুণ্ঠিত হয়েছিল। মৃদূল এ-ও জানান, তিনি নির্যাতিতা হওয়া সত্ত্বেও তাঁকেই ভুগতে হয়েছিল। কারণ, অভিনেত্রীর দাবি, অলোক নাথ তাঁর সম্পর্কে সকলের কাছে নেতিবাচক মন্তব্য ও মিথ্যে অপপ্রচার করতে শুরু করেন। মৃদূল জানান, একটি টেলিফিল্মের শ্যুটিং করতে তিনি কোদাইকানাল গিয়েছিলেন। সহ অভিনেতা হিসেবে ছিলেন অলোক নাথ, যিনি তাঁর অন-স্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ছিলেন রীমা লাগু, যিনি ছিলেন মায়ের চরিত্রে।

মৃদূলের অভিযোগ, রাতের বেলা হোটেলে তাঁর সঙ্গে মদ্যপ অবস্থায় অভব্যতা করেন অলোক নাথ। তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন। কোনওমতে, টিমের অন্যান্য অভিনেতা ও কলাকুশলীদের সহায়তায় সেই যাত্রায় তিনি রক্ষা পান। অভিনেত্রী যোগ করেন, পরে অলোক নাথ সেখানে তাঁর কাছে ক্ষমা চেয়ে নিলেও, মুম্বই ফিরে তাঁর সম্পর্কে ফের অপপ্রচার শুরু করেন অলোক নাথ। সম্প্রতি, অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন লেখক-প্রযোজক বিনতা নন্দা। এদিন সেই প্রেক্ষিতে মৃদূল জানান, তাঁর সঙ্গে অলোক নাথ যা করেছেন, তা হয়ত তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু, বিনতার সঙ্গে যা করেছেন, তা তিনি কখনই ক্ষমা করতে পারবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget