এক্সপ্লোর

জল্পনা, গুঞ্জনের মাঝেও চুপ নুসরত; ইনস্টা স্টোরিতে কীসের ইঙ্গিত?

তোলপাড় নেটদুনিয়া, নুসরত জাহান অন্ত:সত্ত্বা! টলি পাড়ায় এই গুঞ্জন ছড়িয়েছে গতকাল সকাল থেকেই। কিন্তু যাঁকে নিয়ে এত জল্পনা, মুখে কুলুপ এঁটেছেন সেই অভিনেত্রী-সাংসদই। কেবল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অর্থপূর্ণ ছবি। কিসের ইঙ্গিত?

কলকাতা: তোলপাড় নেটদুনিয়া, নুসরত জাহান অন্ত:সত্ত্বা! টলি পাড়ায় এই গুঞ্জন ছড়িয়েছে গতকাল সকাল থেকেই। কিন্তু যাঁকে নিয়ে এত জল্পনা, মুখে কুলুপ এঁটেছেন সেই অভিনেত্রী-সাংসদই। কেবল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অর্থপূর্ণ ছবি। কিসের ইঙ্গিত?

শুক্রবার সকাল থেকেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া। নুসরত জাহান অন্ত:সত্ত্বা! এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে গুঞ্জন। কারণ নিখিল-নুসরতের সম্পর্ক যে তলানিতে, সে কথা ইতিমধ্যেই আঁচ করেছে নেটদুনিয়া। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন নিখিল-নুসরত। নেই একসঙ্গে কোনও ছবি পোস্টও। অন্যদিকে অভিনেতা যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। প্রত্যেক ব্যক্তিগত অনুষ্ঠানে একসঙ্গে থাকা থেকে শুরু করে আজমের শরিফ ভ্রমণ, সবকিছুই উস্কে দিয়েছে নুসরত-যশের সম্পর্কের জল্পনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফটো কার্টেসি দিয়ে ছবি পোস্ট করেছিলেন যশ-নুসরত। লাল ওভারসাইসড হুডি আর ডেনিম। চোখে চশমা, খোলা চুলে একটি সোফায় বসে নুসরত জাহান। হাতের গীটারে মগ্ন নায়িকা। সম্প্রতি এই ছবিটিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। ক্যাপশানে লিখেছিলেন, 'গীটার বাজান, মানুষকে নিয়ে খেলা করবেন না।' আর ফটো কার্টেসি কাকে দিয়েছিলেন? যশ দাশগুপ্তকে! অন্যদিকে সাদা শার্টে পাহাড়ের কোলে দাঁড়িয়ে যশ। হ্যাশট্যাগ থ্রোব্যাক দিয়ে ফটো কার্টেসি কাকে দিয়েছিলেন? নুসরতকে!


জল্পনা, গুঞ্জনের মাঝেও চুপ নুসরত; ইনস্টা স্টোরিতে কীসের ইঙ্গিত?

ধীরে ধীরে, আকারে ইঙ্গিতে কি সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা স্বীকার করছেন যশ-নুসরত? এরমধ্যেই নুসরতের অন্ত:সত্ত্বা হওয়ার খবর শতগুণে জল্পনা বাড়িয়ে দিয়েছে। নুসরতের স্বামী নিখিল জানিয়েছেন, এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। নুসরত চুপ থাকলেও, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা, 'তুমি তোমার নিজের মত করেই ফুটে উঠবে।'

এরপর আরও একটি স্টোরিতে জীবনের পাঠই দিয়েছেন তিনি। কার কথা বলতে চাইছেন তিনি? উত্তর দেবে সময়।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা যশ ও নুসরতের একসঙ্গে নাম দিয়ে ফেলেছেন 'যশরত'। নায়ক-নায়িকার সম্পর্কের সমীকরণটা ঠিক কী? এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে সোশ্যাল মিডিয়ায় নুসরতের পোস্টের ক্যাপশানে তাঁর একা থাকার আঁচ পাওয়া যায়। অন্যদিকে নিখিলের বিভিন্ন পোস্টেও নাম না করে নুসরতের উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন বার্তা খুঁজে পান নেটিজেনরা। নুসরত-নিখিলের বিবাহবিচ্ছেদের খবর নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সেই খবরকে অস্বীকার করেছিলেন নুসরত জাহান নিজেই। অন্যদিকে সম্পর্ক নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন নিখিলও।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget