এক্সপ্লোর

ফ্লোরে ফিরলেন নতুন মা নুসরত, তবে শ্যুটিং করবেন সীমিত সময়ের জন্য

ছোট ঈশানকে সামলেই লাইটস, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় ফিরলেন নুসরত জাহান। শুরু করলেন নতুন ছবি 'জয় কালি কলকাত্তাওয়ালি' ছবির শ্যুটিং।

কলকাতা: ছোট ঈশানকে সামলেই লাইটস, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় ফিরলেন নুসরত জাহান। শুরু করলেন নতুন ছবি 'জয় কালি কলকাত্তাওয়ালি' ছবির শ্যুটিং। পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এই ছবিতে নুসরতের চরিত্রের নাম রাকা। তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী।

নতুন মায়ের দায়িত্ব সামলে, কেমন করে শ্য়ুটিং চালাচ্ছেন নুসরত? অভিনেত্রী বলছেন, 'রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।'

ছবিতে নুসরতের চরিত্রের নাম রাকা। শ্যুটিং ফ্লোরে ফেরা কতটা উপভোগ করছেন তিনি? নুসরত বলছেন, 'ছবিতে আমার চরিত্রটা খুব হালকা চালের। এটা একটা রোম্যান্টিক কমেডি। কাজটা করতে ভীষণ ভালো লাগছে। তবে আমার ফ্লোরে সময় বাঁধা রয়েছে। সেটা আগে থেকেই বলা রয়েছে। অবশ্যই সেটা ছোট্ট ঈশানের জন্য। আর আমার গোটা টিম ভীষণ সাহায্য করছে এই বিষয়ে। খুব তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফেলছি। 

পর্দায় নুসরতের চরিত্রটা কেমন? অভিনেত্রী বলছেন, 'রাকা একটা খুব সাধারণ মেয়ে। একটু বোকাও। ও বিশ্বাস করে পৃথিবীতে কেউ খারাপ হতেই পারে না। একটা অষ্টধাতুর কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প।'

সদ্য মা হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেমে নেই তাঁর নায়িকাসূলভ ফটোশ্যুট। মাতৃত্বের আভায় নায়িকা নুসরত যেন আরও ঝকঝকে, আরও তরতাজা। পরিবারে নতুন সদস্য এসেছে। নতুন ভূমিকা উপভোগ করছেন 'যশরত'। একে অপরকে যেন কাছ ছাড়া করতেই চাইছেন না তাঁরা। আর তাই, যশ দাশগুপ্তের নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শেষের পার্টিতেও যশ দাশগুপ্তের পাশাপাশি হাজির রইলেন ঈশান জননী, নুসরত জাহান।

অন্যদিকে অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'এসওএস কলকাতা'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget