এক্সপ্লোর

Nusrat-Yash: বৃষ্টি ভেজা শহরে শুরু হল নুসরত-যশের প্রযোজনা সংস্থার প্রথম ছবির শ্যুটিং

Nusrat-Yash New Film: কিছুদিন আগেই নিজেদের নতুন প্রযোজনা সংস্থার খবর প্রকাশ্যে এনেছিলেন টলিপাড়ার এই জুটি। প্রযোজনা সংস্থা খোলার পরেই সেই সংস্থার প্রথম ছবির পোস্টার শেয়ার করে নিয়েছিলেন ‘যশরত’

কলকাতা: আজ শহরে শুরু হল জোড়া শ্যুটিং। একদিকে যেমন 'উইন্ডোজ' (Windows)-এর নতুন ছবি 'দাবাড়ু'-র শ্যুটিং শুরু হল, অন্যদিকে নিজেদের নতুন প্রযোজনা সংস্থার নতুন ছবি 'মেন্টাল' (Mentaal)-এর শ্যুটিং শুরু করলেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। 

কিছুদিন আগেই নিজেদের নতুন প্রযোজনা সংস্থার খবর প্রকাশ্যে এনেছিলেন টলিপাড়ার এই জুটি। প্রযোজনা সংস্থা খোলার পরেই সেই সংস্থার প্রথম ছবির পোস্টার শেয়ার করে নিয়েছিলেন ‘যশরত’  জুটি। সোশ্যাল মিডিয়ায় সদ্য যশের লুক শেয়ার করে নিয়ে নুসরত লিখেছিলেন,  'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল'। পুলিশের পোশাকের সঙ্গে সানগ্লাস মনে করাতেই পারে সলমন খানের 'দবং'-এর লুককে। তবে যশের মুখের হাসি অবশ্য বলে দিচ্ছে, তাঁর চরিত্র বেশ আলাদা। এর আগে একাধিক সাক্ষাৎকারে যশ বলেছেন, তিনি মূল ধারার ছবিতেই স্বচ্ছন্দ। আর মুক্তি পাওয়া ছবির মোশন পোস্টারে সেই আঁচই পাওয়া গেল। 

যশ নুসরতের এই ছবিতে কপ ইউনিভার্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আর আজ শুরু হল এই ছবির শ্যুটিং। নুসরত যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা গেল, হাতে হাত রেখে শ্যুটিং ফ্লোরে এলেন যশ ও নুসরত। নতুন পদক্ষেপে খুশি নুসরত যশ দুজনেই। তাঁদের আগের ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' মুক্তির অপেক্ষায়। প্রযোজনা সংস্থার সঙ্গে কিছু সমস্যা হওয়ার কারণে সেই ছবির মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি। এই ছবি এনা সাহার (Ena Saha)-র প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে আপাতত এই ছবির মুক্তি বিশ বাঁও জলে। এরমধ্যেই নতুন সফর শুরু করলেন যশ ও নুসরত।

এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে বাংলায় ফিরছেন সায়ন্তনী গুপ্ত। সায়ন্তনী বাঙালি হলেও মূলত মুম্বইতেই কাজ করেছেন তিনি। এই ছবির হাত ধরে বাংলায় ফিরবেন তিনি। যশের বিপরীতে দেখা যাবে তাঁকে। নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে নুসরতে। এখনও দুই নায়িকার মধ্যে কারোও লুকই প্রকাশ্যে আসেনি। 

আর শ্যুটিংয়ের ঝলক সামনে এলেও সেখানে স্পষ্ট নয় নুসরতের লুক। তিনি প্রস্তুতি নিচ্ছেন এমন সময়ের ভিডিও। সারাদিনই আজ শহরে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে থেকে থেকে। তার মধ্যেই শ্যুটিং শুরু করলেন যশ ও নুসরত। তবে এদিন দেখা গেল না অন্য কলাকুশলীদের। ভিডিও শেয়ার করে নুসরত লিখেছেন, 'লাইটস, ক্যামেরা, মেন্টাল। শ্যুটিং শুরু হল.. কিছু পাগলামির জন্য তৈরি থাকুন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

আরও পড়ুন: Bengali Film: আন্তর্জাতিক দাবা দিবসে শিবপ্রসাদ-নন্দিতার প্রথম চাল, শুরু হল 'দাবাড়ু'-র শ্যুটিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget