এক্সপ্লোর

OMG 2 Trailer: অক্ষয় যখন রক্ষাকর্তা.. ট্রেলারে নজর কাড়লেন পঙ্কজ, উপযুক্ত ইয়ামিও

OMG 2 Trailer Released: ছবির ট্রেলার থেকে আঁচ পাওয়া যায় গল্পের। নিজের ছেলে ও তাঁর ভবিষ্যৎ নিয়ে জর্জরিত পঙ্কজ ত্রিপাঠি

কলকাতা: ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল গতকাল। তবে আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের প্রয়াণে শোকপ্রকাশ করে সেই ট্রেলার মুক্তি ১ দিন পিছিয়ে দিয়েছিলেন ছবির নায়ক অক্ষয় কুমার (Akshay Kumar) খোদ। আজ সকালে মুক্তি পেল প্রতিক্ষীত ছবি 'ওহ মাই গড ২' (OMG 2) ছবির ট্রেলার।

ছবির ট্রেলার থেকে আঁচ পাওয়া যায় গল্পের। নিজের ছেলে ও তাঁর ভবিষ্যৎ নিয়ে জর্জরিত পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)-র চরিত্র। ছেলেকে স্কুল থেকে বিতাড়িত করা হয়, এমনকি আদালতে এই নিয়ে দায়ের করা হয় মামলাও। আর পরিবার ও আইনের মধ্যে যখন জর্জরিত পঙ্কজ, তখন ছবিতে প্রবেশ হয় অক্ষয় কুমারের (Akshay Kumar)। 

অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাঁকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। পঙ্কজের মামলায় বিপক্ষ আইনজীবী তিনিই। যখনই বিভিন্ন পরিস্থিতিতে, সমস্যায় জর্জরিত হয়েছেন পঙ্কজের চরিত্র, তাঁকে বাঁচাতে হাজির হয়েছেন অক্ষয়। ট্রেলারের বেশিরভাগ অংশে অক্ষয়কে দেখা গিয়েছে মহাদেবের বেশে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viacom18 Studios (@viacom18studios)

'ওহ মাই গড' ছবিতে দেখা মিলেছিল নাস্তিক কাঞ্জিলাল মেহতার। যে চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। সেই সূত্র টেনেই এবারের 'ওহ মাই গড ২' ছবিতে দেখা যাবে আস্তিক কান্তি শরণ মুদগলকে। এই চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কান্তি শরণ মুদগল, যিনি মনে প্রাণে শিবের আরাধনা করেন। তাঁকে বিপদের সময়ে উদ্ধারে আসেন স্বয়ং শিব।

প্রসঙ্গত, গতকাল প্রয়াত আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ট্যুইট করেন অক্ষয় কুমার। তিনি লেখেন, 'নীতিন দেশাইয়ের মৃত্যুসংবাদে অবিশ্বাস্যভাবে আহত ও দুঃখিত। প্রোডাকশন ডিজাইনে উনি অত্যন্ত উঁচু মানের ছিলেন এবং আমাদের সিনেমা জগতের বড় অঙ্গ ছিলেন। আমার কত ছবিতেই তিনি কাজ করেছেন... এটা একটা বড় ক্ষতি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমরা আজ OMG2-  ট্রেলার প্রকাশ করছি না। ট্রেলার আমরা আগামীকাল সকাল ১১টায় লঞ্চ করব। ওঁ শান্তি।'

আরও পড়ুন: Film certificate Meaning: U, UA, A, কিসের ভিত্তিতে সিনেমাকে এই সার্টিফিকেটগুলি দেয় সেন্সর বোর্ড? রয়েছে আরও কী কী নিয়মবিধি?

 

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget