এক্সপ্লোর

FIR against Orry: নিষেধকে বুড়ো আঙুল, বৈষ্ণোদেবী মন্দিরের ক্যাম্পে এই কাজ করে বিপাকে ওরি! পুলিশ দায়ের FIR

সোমবার বলিউড প্রভাবশালী ওরহান আওয়াত্রামানি, ওরফে 'ওরি' বৈষ্ণদেবী মন্দিরের ক্যাম্পে মদ্যপান করেছেন, এমনই অভিযোগ উঠছে।

নয়া দিল্লি: তারকাদের চোখের মণি তিনি। পার্টি থেকে বলিউডের যেকোনও ফটো শ্যুট, অনুষ্ঠানে নানা রকমের পোশাক থেকে ফোনের নানা ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি। সেই বলিউড তারকাদের ফেভারিট 'ওরি'র নাম জড়াল এক নয়া বিতর্কে। 

সোমবার বলিউড প্রভাবশালী ওরহান আওয়াত্রামানি, ওরফে 'ওরি' বৈষ্ণদেবী মন্দিরের ক্যাম্পে মদ্যপান করেছেন, এমনই অভিযোগ উঠছে। পুলিশের মতে, কাটরায় মদ্যপান এবং আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে ওরি'র বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে।

ওরি ছাড়াও এফআইআরে নাম রয়েছে দর্শন সিং, পার্থ রায়না, ঋতিক সিং, রক্ষিতা ভোগল, শগুন কোহলি, রাশি দত্ত এবং এক রাশিয়ান নাগরিক আনাস্তাসিয়া আরজামাস্কিনার।                                                       

সংবাদমাধ্যম আইএনএস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৫ মার্চ পুলিশের কাছে অভিযোগ আসে যে কয়েকজন অতিথি ওই স্থানে মদ্যপান করছেন। পুলিশ তৎক্ষণাৎ তদন্ত করে এফআইআর দায়ের করে এবং আটজনকে আটক করা হয়। রেয়াসির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পরমবীর সিং জানান, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ধর্মীয় স্থানে এমন কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।  

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, পুলিশের তরফে বিবৃতিতে এও জানান হয়েছে, 'কটেজ স্যুটের ভেতরে অ্যালকোহল এবং আমিষ খাবার গ্রহণ নিষিদ্ধ, যেমনটি মাতা বৈষ্ণো দেবীর তীর্থস্থানে কঠোরভাবে নিষিদ্ধ। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এসএসপি রিয়াসি শ্রী পরমবীর সিং (জেকেপিএস) কঠোর নির্দেশ জারি করেছেন যাতে গ্রেফতার করা যায়। সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে এই ঘটনা। যারা দেশের আইন মানেন না এবং মাদক/অ্যালকোহলের মাধ্যমে যেকোনো উপায় অবলম্বন করে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেন তাদের জন্য কোনও স্থান নেই এবং তাদের কঠোর হাতে মোকাবেলা করা হবে।' 

সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি, খুশি-জাহ্নবী কাপুর, নাইসা দেবগনের ঘনিষ্ঠ বন্ধু। তাকে হাই-প্রোফাইল পার্টি এবং ইভেন্টগুলিতে দেখা যায়। তিনি টক শো কফি উইথ করণ ৮-এও উপস্থিত ছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget