এক্সপ্লোর

‘পল পল দিল কে পাস’ সিনেমার ট্রেলার রিলিজ: নজর কেড়েছে দুই নবাগত করণ দেওল ও সাহের বাম্বার সম্পর্কের রসায়ন

আসন্ন ‘পল পল দিল কে পাস’ সিনেমায় বলিউডে দুই অভিষেককারী করণ দেওল ও সাহের বাম্বারের হাত ধরে দর্শকরা সাক্ষী থাকতে চলেছেন এক আবেগপূর্ণ প্রেম উপাখ্যানের। অন্তত সিনেমার ট্রেলার দেখে এমনটাই মনে করা হচ্ছে। সানি দেওলের ছেলে করণের প্রথম সিনেমার ট্রেলার আজ রিলিজ হয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে যাচ্ছে, ছবির মতো সাজানো একটি লোকেশনে পাহাড়ের ওপর দাঁড়িয়ে করণ।

নয়াদিল্লি: আসন্ন ‘পল পল দিল কে পাস’ সিনেমায় বলিউডে দুই অভিষেককারী করণ দেওল ও সাহের বাম্বারের হাত ধরে দর্শকরা সাক্ষী থাকতে চলেছেন এক আবেগপূর্ণ প্রেম উপাখ্যানের। অন্তত সিনেমার ট্রেলার দেখে এমনটাই মনে করা হচ্ছে। সানি দেওলের ছেলে করণের প্রথম সিনেমার ট্রেলার আজ রিলিজ হয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে যাচ্ছে, ছবির মতো সাজানো একটি লোকেশনে পাহাড়ের ওপর দাঁড়িয়ে করণ। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে একটা কন্ঠস্বর-‘এই যাত্রাপথে তুমি যদি মারা যাও বা দুর্ঘটনায় একট পা ভেঙে যায়, তাহলে কিন্তু আমি দায়ী থাকব না’। আসলে সপ্তাহব্যাপী একটি অ্যাডভেঞ্চারে পা বাড়িয়েছেন সিনেমার প্রধান অভিনেত্রী সাহের।ওই যাত্রায় তাঁর পথনির্দেশক প্রধান অভিনেতা করণ। ওই যাত্রা পথে সাহেরকে র‌্যাপেলিং, ঠাণ্ডা জলের নদী পার সহ অন্যান্য কষ্টসাধ্য জিনিস করতে দেখা যাচ্ছে। ট্রেলারে করণ ও সাহেরকে খুনসুটিতে মেতে থাকতে দেখা গিয়েছে। সাহের করণকে অপেশাদার মনে করেন। সেখানে করণের মনে হচ্ছে, সাহেরের অহংবোধ খুব বেশি। এই যাত্রার পর এই বোধ বদলে যাবে বলে আশা করছেন করণ। যাত্রার শেষে একে অপরের প্রতি ভালোলাগা তৈরি হয়। পরের দৃশ্যেই নিজের মনের কথা সাহেরকে বলতে শোনা যায় করণকে। কিন্তু এরপরই ক্লাইম্যাক্স। দেখা যায়, পুলিশ নিয়ে যাচ্ছে করণকে। পরিচালক হিসেবে সানি দেওলের এটি তৃতীয় সিনেমা। এর আগে ‘দিল্লাগি’ ও ‘ঘায়েল ওয়ান্স এগেন ২’ পরিচালনা করেছেন ধর্মেন্দ্রর ছেলে। আসন্ন সিনেমায় অভিনয়ের আগে করণ ‘ইয়মলা পাগলা দিওয়ানা ২’ সিনেমায় পরিচালক সঙ্গীত শিবনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এই সিনেমায় সানি, ববি দেওল, ধর্মেন্দ্র অভিনয় করেছেন। ১৯৭৩-এর ধর্মেন্দ্র হিট সিনেমা ‘ব্ল্যাকমেল’-এর জনপ্রিয় গান থেকে ‘পল পল দিল কে পাস’ সিনেমার নামকরণ করা হয়েছে। দেখুন ট্রেলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget