এক্সপ্লোর

'Panchayat': 'পঞ্চায়েত' খ্যাত রিঙ্কি এখন আলোচনায়, অভিনেত্রী সানভিকার আসল নাম জানেন?

Saanvika Real Name: সানভিকা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত, বিশেষত 'পঞ্চায়েত' সিরিজে তাঁর অভিনীত রিঙ্কি চরিত্রটি খ্যাতি লাভ করার পর। কিন্তু তুমুল জনপ্রিয়তা লাভ করা অভিনেত্রীর আসল নাম সানভিকা নয়।

নয়াদিল্লি: অ্যামাজন প্রাইম ভিডিওসের (Amazon Prime Videos) অন্যতম জনপ্রিয় সিরিজ 'পঞ্চায়েত' ('Panchayat' Web Series) সম্প্রতি যার তৃতীয় সিজন মুক্তি পেয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া এই সিজন যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সেই সঙ্গে মূল ধারার অভিনয় জগতে খ্যাতি পেয়েছেন একাধিক অভিনেতা ও অভিনেত্রী। ছায়া কদম, সুনীতা রাজওয়ারের মতো অভিনেত্রীরা যেমন রয়েছেন তাঁদের মধ্যে, তেমনই অভিনেত্রী সানভিকা (Saanvika)। কিন্তু জানেন কি তাঁর আসল নাম পূজা সিংহ (Pooja Singh)? 

'পঞ্চায়েত' সিরিজের রিঙ্কির আসল নাম জানেন কি?

সানভিকা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত, বিশেষত 'পঞ্চায়েত' সিরিজে তাঁর অভিনীত রিঙ্কি চরিত্রটি খ্যাতি লাভ করার পর। কিন্তু তুমুল জনপ্রিয়তা লাভ করা অভিনেত্রীর আসল নাম সানভিকা নয়, পূজা সিংহ। জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব ও নীনা গুপ্তা অভিনীত 'পঞ্চায়েত' সিরিজের প্রথম সিজনের একেবারে শেষ দৃশ্যে প্রথম রিঙ্কির ঝলক দেখেন দর্শক। প্রথম সিজন খ্যাতি লাভ করার পর নাকি নিজের নাম বদলানোর সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নাম পরিবর্তনের আসল কারণ ভাগ করেন তিনি। 

সম্প্রতি ডিজিট্যাল কমেন্ট্রির সঙ্গে একটি পডকাস্টে অংশ নেন অভিনেত্রী। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'একজন আমাকে বুদ্ধি দিয়েছিলেন যে আমার নাম বদলে সানভিকা না করে রিঙ্কি রাখতে কারণ মানুষ আমাকে ওই নামেই চেনেন। কিন্তু অভিনেত্রী হিসেবে গোটা জীবন ধরে একাধিক চরিত্রে অভিনয় করব। তখন, আশা করছি, ভবিষ্যতে মানুষ আমাকে অন্য নামেও চিনবেন।'

সানভিকার আসল নাম পূজা সিংহ। অভিনেত্রীর মতে এই নাম অত্যন্ত পরিচিত, সাধারণ। তিনি বলেন, 'পূজা সিংহ খুবই পরিচিত নাম। যদি বাস্তব জীবনে দেখেন, স্কুলেও যদি এমনকী, পূজা বলে ডাকেন, আপনার আশেপাশে পাঁচজন ঘুরে তাকাবে। নামটা এতটাই পরিচিত। এবং পূজা সিংহ নামে এমনিতেই একজন অভিনেত্রী আছেন যিনি টেলিভিশনে কাজ করেছেন। তাঁর কাজের ইতিহাস দীর্ঘ, ফলে দর্শক বিভ্রান্ত হচ্ছিলেন।'

তিনি আরও বলেন, 'যখন প্রথম সিজন মুক্তি পায়, অনেক বড় বড় পেজ, এমনকী ফিল্মফেয়ার থেকেও ওই পূজা সিংহকে ট্যাগ করে উইকিপিডিয়ায়। প্রচণ্ড বিভ্রান্তির সৃষ্টি হয়, ফলে আমি ভাবি যে এসব এড়িয়ে চলার শ্রেষ্ঠ উপায় নতুন নাম ব্যবহার করা।'

কীভাবে সানভিকা এই 'স্টেজ নেম' খুঁজে পান?

অভিনেত্রী বলেন, 'আমি প্রচণ্ড চিন্তা ভাবনা করি যে কী নাম রাখা যায়। নিজেকে নিজে কী নাম দেব? আমি ভাল নাম খোঁজার চেষ্টা করি এবং অবশেষে একটা খুঁজে পাই এবং তারপর আমার বন্ধুর ও পরিবারের সঙ্গে পোল করি, একটা নাম ছিল আরাধ্যা, বোধ হয় আরাধ্যা বা কিছু একটা, এবং আরও একটা ছিল সানভিকা।'

আরও পড়ুন: Padatik Song: সৃজিতের 'পদাতিক'-এ জুটি বাঁধলেন সোনু-অরিজিৎ, প্রথম গানে কী চমক চঞ্চলের ?

সবশেষে তিনি বলেন, 'আমার আধার কার্ডে এখনও পূজা সিংহ নাম লেখা আছে ওগুলো বদলাতে অনেক সময় লাগে, এবং আমি এখনও কোথাও ওই নামটার সঙ্গে যুক্ত। আমার নতুন অনেক মানুষের সঙ্গে আলাপ হয়েছে এবং তাঁরা আমার নাম সানভিকাই জানেন। পূজা খুবই ব্যক্তিগত।'

এছাড়াও অভিনেত্রী এও জানান যে 'পঞ্চায়েত সিজন ১'-এ তাঁর নাম পূজা সিংহ থাকলেও সিজন ২-এর শুরু থেকে সানভিকা করে দেওয়া হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget