এক্সপ্লোর

'Main Atal Hoon': ওটিটিতে মুক্তি পাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর 'ম্যায় অটল হুঁ', কবে কোথায় দেখা যাবে?

Pankaj Tripathi: পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ম্যায় অটল হুঁ' ছবি আগেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এবার সেই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, পঙ্কজ ত্রিপাঠী এই ছবির প্রাণ।

মুম্বই: প্রেক্ষাগৃহে চলার পর এবার ওটিটিতে (OTT Release) মুক্তি পেতে চলেছে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)। অনলাইনে কবে মুক্তি পাবে এই ছবি? দেখা যাবে কোন প্ল্যাটফর্মে?

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'ম্যায় অটল হুঁ'

পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ম্যায় অটল হুঁ' ছবি আগেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এবার সেই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। ১৪ মার্চ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে এই সিনেমা। 'ম্যায় অটল হুঁ' ছবির পরিচালক রবি যাদব। মুখ্য চরিত্র অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠীকে। 

এই ছবিতে কাজের অভিজ্ঞতা মনে করে পঙ্কজ বলেন, 'আমাদের দেশের সবচেয়ে বিবিধ নেতাদের অন্যতম একজনের চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের, যিনি দেশের সাফল্যের বুনিয়াদ তৈরি করেছিলেন। আমি অটল জি ও তাঁর দুর্দান্ত রাজনৈতিক সফর সম্পর্কে জ্ঞাত ছিলাম, এই সিনেমা আমাকে তাঁর আরও অনেক অনুপ্রেরণামূলক গুণাবলী ও জীবনের একাধিক দিক সম্পর্কে জানান দেয় যা আমার জীবনে এক বিশেষ দাগ তৈরি করেছে। আমার কর্মজীবনের অন্যতম বড় কাজগুলির একটা শ্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে কাজ করা এবং আমি তার জন্য কৃতজ্ঞ। এবার যখন এই ছবি বিশ্বজুড়ে ডিজিট্যাল ডেবিউ করতে চলেছে, আমি সকল ভারতবাসীকে অনুরোধ করব এই সাধারণ মানুষটির অনন্য গল্প দেখুন ও অনেক শিক্ষা নিয়ে যান।' এই ছবির চিত্রনাট্য লিখেছেন ঋষি বিরমানি ও রবি যাদব। 

এবিপি লাইভের রিভিউ, কেমন হয়েছে 'ম্যায় অটল হুঁ'?

বলাই বাহুল্য, পঙ্কজ ত্রিপাঠী এই ছবির প্রাণ। দুর্দান্ত তাঁর কাজ। অটল বিহারী বাজপেয়ীর মতো ব্যক্তির চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং। একটুও সমস্যা হলে ওঁর অনুরাগীরা ধেয়ে আসতেন। বাজপেয়ীর প্রত্যেকটি অঙ্গভঙ্গি খুব নিখুঁতভাবে অনুকরণ করেছেন পঙ্কজ ত্রিপাঠী। ওঁর কবিতা হোক বা ওঁর ভাষণ। একটি ছোট মেয়ে তাঁকে লাঞ্চের জন্য ডাকলে প্রথমে তাকে না বলে ফের হ্যাঁ বলার যে দৃশ্য, তা দারুণ। পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও পীযুষ মিশ্রও দারুণ কাজ করেছেন। তিনি অটল বিহারী বাজপেয়ীর বাবার চরিত্রে অভিনয় করেছেন। সাপোর্টিং কাস্টও খুব ভাল।

আরও পড়ুন: Allu Arjun-Prabhas: বলতে হবে 'জয় অল্লু অর্জুন'! প্রভাসের অনুরাগীকে মারধর 'বানি'র ফ্যানেদের, ভাইরাল ভিডিও

রবি যাদবের পরিচালনা বেশ ভালই। ছবিটি টানটান করার সমস্ত চেষ্টা তিনি করেছেন এবং তাতে তিনি সফলও হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে যেভাবে তিনি পরিবেশন করেছেন তাতে সেগুলি কোথাওই একঘেয়ে লাগেনি, বরং তা বেশ মন ছুয়ে যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget