এক্সপ্লোর

Allu Arjun-Prabhas: বলতে হবে 'জয় অল্লু অর্জুন'! প্রভাসের অনুরাগীকে মারধর 'বানি'র ফ্যানেদের, ভাইরাল ভিডিও

Fans Brawl: দুই তারকার অনুরাগীদের মধ্যে এমন বিতর্ক প্রায়ই শুরু হয় যে কোন তারকা বেশি ভাল! এই ধরনের আলোচনা অনেক সময়েই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

বেঙ্গালুরু: দক্ষিণের দুই মহাতারকা। একজন অল্লু অর্জুন (Allu Arjun), অপরজন প্রভাস (Prabhas)। তবে এখন কেবল দক্ষিণের নন, তাঁরা প্যান ইন্ডিয়া তারকা, বলা ভাল বিশ্বজুড়ে তাঁদের খ্যাতি। তাঁদের অনুরাগীদের মধ্যেও উন্মাদনা নজরে পড়ার মতো। যখনই তাঁদের কোনও সিনেমা মুক্তি পায়, অনুরাগীদের মধ্যে তা উদযাপনের আকার নেয়, প্রেক্ষাগৃহ রূপ নেয় কনসার্ট ভেন্যুর। সেই উন্মাদনা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায়, এবার যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, বেশ অনেকটাই মাত্রাতিরিক্ত হয়ে পড়েছে। শোনা যাচ্ছে দুই তারকার অনুরাগীদের মধ্যে সৃষ্টি হয় হাতাহাতির পরিস্থিতির। 

অল্লু অর্জুন ও প্রভাসের অনুরাগীদের মধ্যে ঝামেলা, হাতাহাতির পরিস্থিতি

দুই তারকার অনুরাগীদের মধ্যে এমন বিতর্ক প্রায়ই শুরু হয় যে কোন তারকা বেশি ভাল! এই ধরনের আলোচনা অনেক সময়েই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এবারেও তেমনই এক কাণ্ড ঘটল, যা বেশ আশঙ্কাজনক। বেঙ্গালুরুতে দুই তারকার অনুরাগীদের মধ্যে বচসার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অল্লু অর্জুনের অনুরাগীরা খুব খারাপভাবে প্রভাসের এক ফ্যানকে অপমান করছে। একদিকে অল্লু অর্জুনের একদল ফ্যান। অপরদিকে প্রভাসের একজন ফ্যান। ফলে দলে ভারী 'পুষ্পা'র অনুরাগীরা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে অল্লু অর্জুনের অনুরাগীরা শারীরিকভাবে আক্রমণ করছে প্রভাস অনুরাগীকে এবং তাকে জোর করছে 'জয় অল্লু অর্জুন' বলতে। এই আক্রমণে রীতিমতো রক্ত ঝরতে দেখা যায় আক্রান্তের শরীর থেকে, ভিডিও অনুযায়ী।

 

কেন হঠাৎ এমন সাংঘাতিক ঝামেলা?

সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্ট অনুযায়ী প্রভাসের অনুরাগী ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন 'বানি' অর্থাৎ অল্লু অর্জুনকে বিদ্রুপ করে। এর ফলস্বরূপ অল্লু অর্জুনের অনুরাগীরা মুখোমুখি দেখা করে এই 'সমস্যা'র সমাধান করতে চান, যেখান থেকে এই সমস্যার সম্মুখীন হয়। 

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনলাইনে সমালোচনার ঝড়। অনেকেই বেঙ্গালুরু সিটি পুলিশকে এই ব্যাপারে হস্তক্ষেপের অনুরোধ জানান। পুলিশ আধিকারিকের তরফে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয় যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত এই গোটা ঘটনায় অল্লু অর্জুন বা প্রভাস, কারও তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন: Top Social Post: শাহরুখের পা ছুঁয়ে অ্যাটলির প্রণাম, অস্কারের মঞ্চে বিবস্ত্র জন সিনা! আজকের সোশ্যালে সেরা

কাজের ক্ষেত্রে, অল্লু অর্জুন ও প্রভাস, দুজনেই দুই বড় ছবির মুক্তির জন্য তৈরি হচ্ছেন। অল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল' ও প্রভাসের 'কলকি ২৮৯৮ এডি' মুক্তির অপেক্ষায়। 'পুষ্পা ২' আগামী ১৫ অগাস্ট মুক্তি পাবে, অন্যদিকে 'কলকি ২৮৯৮ এডি' ৯ মে মুক্তি পাওয়ার কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget