এক্সপ্লোর

Parambrata and Piya: বিদেশে ক্রিসমাসের ছবি.. পরমব্রত-পিয়া কি মধুচন্দ্রিমা কাটাচ্ছেন?

Parambrata and Piya New Post: গত ২৭ নভেম্বর নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে মানসিক কর্মী পিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত। সামাজিক রীতি মেনে নয়, ছোট্ট অনুষ্ঠান করে আইনি বিয়ে সেরেছেন তাঁরা

কলকাতা: সদ্য নতুন জীবনে পা রেখেছেন তাঁরা। এই শহর কলকাতাকে সাক্ষী রেখেই করেছেন আইনি সাক্ষর। আর এবার কি মধুচন্দ্রিমা কাটাতে ডাবলিন-এ উড়ে গেলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)? সোশ্যাল মিডিয়ায় আয়ারল্যান্ড থেকে শেয়ার করা পরম-পত্নীর ছবি দেখে এমনটাই আঁচ করছেন অনেকে। 

গত ২৭ নভেম্বর নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে মানসিক কর্মী পিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত। সামাজিক রীতি মেনে নয়, ছোট্ট অনুষ্ঠান করে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। উপস্থিত ছিলেন কেবলমাত্র বর ও বধূর পরিবারের সবাই। আয়োজন ছিল বাঙালি খাওয়া-দাওয়ারও। এরপরে অবশ্য সন্ধেবেলায় ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন পরমব্রত ও পিয়া। সেখানেও অতিথিদের সংখ্যা ছিল খুবই সীমিত। টলিউডের প্রায় কেউই আমন্ত্রিত ছিলেন না। পরমব্রত অবশ্য জানিয়েছিলেন, এর পরে বড় করে, ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করার পরিকল্পনা রয়েছে। 

তবে বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হয়ে হয়েছিল পিয়াকে। কিডনিতে পাথরের সমস্যা ছিল তাঁর। বিয়ের পরেরদিন হঠাৎ শরীর খারাপ হওয়াতে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে, করাতে হয় অস্ত্রোপচারও। দিন ২ হাসপাতালে থাকার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পরম-পত্নী। সোশ্যাল মিডিয়ায় তিনি বাড়ি ফেরার পরে শেয়ারও করেছিলেন একটি সুখী গৃহকোণের ছবি। হামেশাই নিজের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বার্তা শেয়ার করে নেন পিয়া। তার মধ্যে কোথাও থাকে নিজেকে ভালবাসার কথা কোথাও আর মন ভাল করে দেওয়া কোট। তবে আজ সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট কিছুটা আলাদা। 

আজ সোশ্যাল মিডিয়ায় পিয়া একটি ছবি শেয়ার করে নিয়েছেন। লোকেসন বলছে, সেটি মালাহাইড কাসেলে তোলা। সেখানে কিছু কাঠের আসবাবের সামনে সাজানো রয়েছে ক্রিসমাস ট্রি। ক্যাপশনে পিয়া কেবল লিখেছেন, 'ডাবলিনে এখন ক্রিসমাসের সময়'। আর পিয়ার এই পোস্টের পরে অনেকেই মনে করছেন, তাহলে কি আয়ারল্যান্ডে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছেন পরমব্রত ও পিয়া? সোশ্যাল মিডিয়ায় অবশ্য সেই হদিশ দেননি পরম-পত্নী। অন্যদিকে পরমব্রতও সোশ্যাল মিডিয়া প্রোফাইল সাধারণত কাজের সূত্রেই ব্য়বহার করেন। খুব বেশি ব্যক্তিগত জীবনের আপডেট সেখানে থাকে না। আর তাই.. সুস্থ হয়ে উঠে সত্যিই পিয়া পরমব্রতর সঙ্গে একান্তে বিদেশে সময় কাটাচ্ছেন কি না সেই উত্তর অজানা। ইনস্টাগ্রামে আজ আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া। শীতের পোশাক পরে তিনি চুমুক দিচ্ছেন কফিতে। সঙ্গে লেখা 'হ্যালো ডাবলিন'।

 

আরও পড়ুন: Kabuliwala: 'কাবুলিওয়ালা'-র ট্রেলারে কিংবদন্তি সংলাপ, গান.. কতটা মন জিততে পারলেন মিঠুন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget