এক্সপ্লোর

Parambrata as Feluda: গ্যাংটকে রহস্য সমাধানে পরমব্রত, অরিন্দমের 'সাবাশ ফেলুদা'-র ঝলক প্রকাশ্যে

Sabash Feluda: ফের একবার পরমব্রত চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসেবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। টুকরো টুকরো টিজারে যেমন ধরা পড়েছে পাহাড়ি সৌন্দর্য্য, তেমনই সেখানে দানা বেঁধেছে রহস্য

কলকাতা: 'গ্যাংটকে গন্ডগোল'-এবার ওয়েব সিরিজের পর্দায়। মুক্তি পেল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ঋতব্রত মুখোপাধ্যায় (Ritabhrata Mukherjee), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) অভিনীত 'সাবাশ ফেলুদা' (Sabash Feluda)-র টিজার। 

ফের একবার পরমব্রত চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসেবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। টুকরো টুকরো টিজারে যেমন ধরা পড়েছে পাহাড়ি সৌন্দর্য্য, তেমনই সেখানে দানা বেঁধেছে রহস্য। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ও ঋত্বিক। কোল্ড রিভালবার, চারমিনার সিগারেট আর মগজাস্ত্রের ধারে, আবহসঙ্গীতে ফিরল নস্ট্যালজিয়া।

পাহাড়ের ছোট ছোট সংস্কৃতিকে ওয়েব সিরিজে তুলে ধরার চেষ্টা করেছেন অরিন্দম। পরমব্রতর মুখে শোনা গেল ফেলুদার বেশ কিছু আইকনিক সংলাপও। শীতের পাহাড়ে রহস্যের জট খুলবে জি ফাইভের (Zee Five)-এর পর্দায়। তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রতকে।                                 

'ফেলুদা' (Feluda) নিয়ে উচ্ছসিত পরমব্রত চট্টোপাধ্যায়। বলছেন, 'এমন একটা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত থাকা ভীষণ ভাল লাগার যে গল্পের রহস্য দর্শকদের আসন ছেড়ে উঠতে দেয় না। আমার কাছে ফেলুদার চরিত্রে অভিনয় করা যেন শার্লক হোমস (Sherlock Homes)-এর জুতোয় পা গলানোর মতো। সত্যজিৎ রায়ের (Satyajit Roy)-এর লেখা কোনও চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ সত্যিই একটা বিশাল বড় প্রাপ্তি। দর্শকেরা একেবারে গল্পের শেষ পর্যন্ত অনুমান করতে থাকবেন দোষী কে। সেটাই এই সিরিজের অন্যতম আকর্ষণ। যেমন এই সিরিজে রহস্য রোমাঞ্চের টান টান বুনোট থাকবে, তেমনই একটা বিশেষ সময়কালকেও তুলে ধরা হবে।'

এই প্রথমবার ফেলুদা-কে নিয়ে কোনও কাজ করছেন অরিন্দম শীল। তাঁর ব্যোমকেশ সিরিজ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। বাঙালির অন্যতম গোয়েন্দা আইকনকে অরিন্দম ঠিক কীভাবে পর্দায় নেন সেই অপেক্ষায় দর্শকেরা। নববর্ষে মুক্তি পেয়েছে এই ছবি টিজার। গোটা সিরিজে, ফেলুদার গ্যাংটকের রহস্যের জট খুলতে তার সফরসঙ্গী হওয়ার অপেক্ষায় অনুরাগীরা। 

আরও পড়ুন: Ritabhari Chakraborty: ঋতাভরীর 'ফাটাফাটি' সফর প্রশংসিত বলিউডেও, উচ্ছ্বসিত পর্দার 'ফুল্লরা'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

সেরা শিরোনাম

Nandini-Rajveer: 'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget