এক্সপ্লোর

Parambrata-Piya: 'আহা আজি এ বসন্তে..', প্রথম দোলে কী করছেন পরমব্রত আর পিয়া?

Holi 2024: কিছুদিন আগেই, রাজস্থান থেকে নতুন ছবির শ্যুটিং সেরে ফিরেছেন পরমব্রত। অন্যদিকে পিয়া কাজ করেন মানসিক স্বাস্থ্য নিয়ে। নিজের বিভিন্ন কাজ নিয়ে গোটা বছরই ব্যস্ত থাকেন তিনি।

কলকাতা: বিয়ের পরে, এই প্রথম দোল তাঁদের। তবে এক্কেবারে ছিমছাম, সাদামাটা... ঠিক তাঁদের বিয়ের মতোই। তবে বসন্তের রঙ মাখতে বাদ গেলেন না তাঁরাও। সোশ্যাল মিডিয়ায় বসন্তের ছবি শেয়ার করে নিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। রঙিন পোশাকে, আজকের দিনের মতোই যেন ঝলমলে তাঁরা। 

সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ও পরমব্রতর ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া। নিজেদের বাড়ির ব্যালকনিতেই দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। পরমব্রত পরেছেন একটি ছাইরঙা পাঞ্জাবি, পিয়া পরেছেন একটি কমলা ও গোলাপি রঙের শাড়ি। দুজনের গালেই গোলাপি আবিরের ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দিয়ে ক্যাপশান দেওয়া হয়েছে, 'আহা আজি এ বসন্তে'। 

কিছুদিন আগেই, রাজস্থান থেকে নতুন ছবির শ্যুটিং সেরে ফিরেছেন পরমব্রত। অন্যদিকে পিয়া কাজ করেন মানসিক স্বাস্থ্য নিয়ে। নিজের বিভিন্ন কাজ নিয়ে গোটা বছরই ব্যস্ত থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে নেন সেই সমস্ত খবর। তবে দোলের দিনটা একে অপরের সঙ্গেই কাটালেন তাঁরা। ২০২৩ সালের নভেম্বর মাসে আইনি বিয়ে সেরেছেন পরমব্রত ও পিয়া। কার্যত লোকচক্ষুর আড়ালেই, পরমব্রতর বাড়িতে খুব ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে বিয়ে সেরেছিলেন তাঁরা। এরপরে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন সুখবর। বিয়ের পরে, তাঁদের এই প্রথম দোল। 

পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে সম্পর্কে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন অনুপম ও পিয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা জানিয়েছিলেন, বিবাহিত সম্পর্কে ইতি টানছেন তাঁরা। তবে চিরকাল বন্ধুই থাকবেন। এরপরে, ২০২৩ সালের শেষের দিকে হঠাৎ প্রকাশ্যে আসে পরমব্রত ও পিয়ার বিয়ের খবর। সেই সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল এই জুটিকে। চলতি বছরে বিয়ে করেছেন অনুপমও। দুজনেই এখন খুশি নিজেদের জীবন, নতুন সংসার নিয়ে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

আরও পড়ুন: Mimi Chakraborty at Holi: ভোটপ্রচারের ব্যস্ততা নেই, বাড়িতেই রং খেলছেন মিমি, হাজির অঙ্কুশ-ঐন্দ্রিলাও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget