এক্সপ্লোর

ইসলামি মূল্যবোধের 'পরিপন্থী', পাকিস্তানে নিষিদ্ধ অনুষ্কা শর্মার 'পরী'

নয়াদিল্লি: অনুষ্কা শর্মার পাকিস্তানি ভক্তরা তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'পরী' দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। সর্বত্র মুক্তি পেলেও শেষ মূহূর্তে 'পরী'-র ওপর নিষেধাজ্ঞার খাড়া নেমে এসেছে পাকিস্তানে। গতকাল আগাম টিকিট কেটে হলে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতে হয় তাঁদের। পাকিস্তানের ফিল্ম সেন্সর বোর্ডের যুক্তি, এই ছবির স্ক্রিপ্ট, ডায়লগ, এমনকী স্টোরিলাইন, সবই তাদের বিচারে ইসলামি মূল্যবোধের পরিপন্থী। পাক সংবাদপত্র দি এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, পাক সেন্সর বোর্ডের এক সদস্য বলেছেন, 'পরী'র স্ক্রিপ্ট, ডায়লগ, স্টোরিলাইন আমাদের ইসলামি মূল্যবোধের বিরোধী। ইসলামের ভিতরে সঙ্গীতের ভিন্ন দর্শন আছে। ছবিটি কালা জাদুতে ভরসা রাখতে দর্শকদের উদ্ধুদ্ধ করবে। ছবিতে এমন বিশ্বাস তুলে ধরা হয়েছে, যা আমাদের ধর্মের বিপরীত। পাক সেন্সর বোর্ড সূত্রে আরও বলা হয়েছে, সিবিএফসির কোনও সদস্যই কোনও তালিকাতেই ছবিটিকে শংসাপত্র দিতে রাজি নন। তাই নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও একইসঙ্গে ওই সদস্য বলেছেন, পরিবেশকদের আবেদন করার অধিকার আছে। তেমনই এক আবেদনের পর আজ ছবিটি আরেকবার দেখানো হবে বোর্ডের সব সদস্যকে যাতে তাঁরা রিভিউ করতে পারেন। প্রথম 'পরী' নিষিদ্ধ হওয়ার খবর ফেসবুক পোস্টে জানায় ন্যুপ্লেক্স সিনেমাস। ট্যুইটারে প্রবল প্রতিক্রিয়া হয়। ঋতুঃস্রাব সংক্রান্ত পরিচ্ছন্নতা নিয়ে তৈরি হওয়ায় গত মাসে পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল অক্ষয় কুমারের 'প্যাডম্যান'ও। পরিচালক প্রসিত রায়ের প্রথম ছবি পরী। অনুষ্কা ছাড়াও ছবিতে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রীতাভরী চক্রবর্তী ও রজত কপূর। এনএইচ টেন, ফিল্লোউরি-র পর পরী অনুষ্কার তৃতীয় প্রোডাকশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget