এক্সপ্লোর

Parineeti Chopra Raghav Chadha Engagement: এইমাসেই কি বাগদান সারতে চলেছেন রাঘব-পরিণীতি? বিটাউনে জল্পনা তুঙ্গে

Parineeti Chopra Raghav Chadha Engagement: শোনাযাচ্ছে রাঘব চড্ডার সঙ্গে চলতি মাসের ১৩ তারিখই বাগদান সারতে চলেছেন পরিণীতি।

কলকাতা: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে এখন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও তাঁর প্রেমের গুঞ্জন। আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে (Raghav Chadha) অভিনেত্রীর সম্পর্কের খবর এইমুহূর্তে হটকেক। তাঁদের  একসঙ্গে একাধিকবার লাঞ্চ ও ডিনার করতেও দেখা গেছে মুম্বইয়ে। আর এবার এই ডুয়ো সম্পর্কে প্রকাশ্য়ে এল নতুন খবর। শোনাযাচ্ছে রাঘব চড্ডার সঙ্গে চলতি মাসের ১৩ তারিখই বাগদান সারতে চলেছেন রাঘব-পরিণীতি। যদিও এপ্রসঙ্গে এখনও কিছু খোলসা করেননি দুজনের কেউই।

তবে কিছুদিন আগে, একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'আমাকে নিয়ে জল্পনা হওয়ার কারন আমি কেরিয়ারে সফলতা অর্জন করেছি। আমি যদি কেউ না হতাম তাহলে আমার জীবনে কী ঘটছে তা নিয়ে কেউ ভাবিত হত না। যে কোনও সফল অভিনেতা ড্রয়িংরুমের আলোচনার কেন্দ্রে থাকে। তাঁরা সংবাদের অংশ হয়, ডিজিটাল মিডিয়ার  অংশ হয়, পাপরাজিৎদেরও নজরে থাকেন।'

আরও পড়ুন...

Fennel Seeds: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

তিনি আরও বলেন, 'ব্য়ক্তিগত হওয়া ও অসম্মান করার মধ্য়ে সূক্ষ্ম রেখা থাকে, সেটা সকলের বোঝা দরকার।'

প্রসঙ্গত, ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছিল, 'পরিণীতি ও রাঘব একসঙ্গে ডিনারে যান দুই পরিবার তাঁদের বিয়ের কথা বলতে শুরু করার পর। তাঁরা একে অপরকে আগে থেকেই চিনতেন, পছন্দ করতেন এবং তাঁদের কমন ইন্টারেস্টও আছে প্রচুর, ফলে সবকিছুই ভালভাবে মিলে যায়। অনেকদিন ধরেই দুই পরিবারও একে অপরকে চেনে।'

সূত্র মারফত আরও খবর পাওয়া যাচ্ছিল, এখনও কোনও আনুষ্ঠানিক উৎসব হয়নি তবে দুই পরিবারই এই বিষয়ে কথা বলছেন। ওঁদের দুজনের একসঙ্গে হওয়ায় পরিবারের সকলেই খুশি। কিন্তু দুজনেই নিজেদের কাজে এতই ব্যস্ত যে তারিখ ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে। আপাতত খবর, দুই পরিবারের উপস্থিতিতে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

আরও পড়ুন...

Asthma: কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি অ্যাজমার শিকার? কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন?

কর্মক্ষেত্রে, পরিণীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছিল সূরজচ বরজাতিয়ার 'উঁচাই' ছবিতে। ওই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সারিকা ও ড্যানি ডেনজংপাকে। 

উল্লেখ্য়, দিন কয়েক আগেই পরিণীতি ও রাঘবের একসঙ্গে ছবি ভাইরাল হয়। ছবি ভাইরাল হলেও অবশ্য এখনও মুখে কুলুপ পরিণীতি চোপড়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget