এক্সপ্লোর

Parineeti Chopra Update: 'বিয়ে কবে করবেন?' অনুরাগীর প্রশ্নের জবাবে মজার উত্তর পরিণীতির

প্রিয় নায়িকা পরিণীতি চোপড়ার বিয়ে কবে জানতে বেশ আগ্রহী অনুরাগী। সরাসরি জিজ্ঞেস করে পেলেন বেশ মজার উত্তর। কী বললেন নায়িকা? পাওয়া গেল কি মনের মানুষের নাম?

মুম্বই: চলতি বছরে একের পর এক তিনটে ছবি মুক্তি পেয়েছে তাঁর। 'দ্য গার্ল অন দ্য ট্রেন', 'সাইনা', 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার', প্রত্যেকটি ছবিতেই সমালোচকরা পরিণীতির অভিনয় দক্ষতার বেশ প্রশংসা করেছেন। তিনি পরিণীতি চোপড়া। বলিউডের এই অভিনেত্রীর পারিবারিক যোগ থাকলেও, অভিনয়ের মাটিতে তিনি জায়গা পাকা করেছেন নিজের প্রতিভার জোরেই।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতার আয়োজন করেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্যানেদের প্রশ্ন করতে বলেন তিনি। প্রিয় অভিনেত্রীর সঙ্গে কথা বলার এমন সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। স্বভাবতই প্রচুর প্রশ্ন আসতে শুরু করে। কেউ তাঁকে কাজ সংক্রান্ত প্রশ্ন করেন তো কেউ খানিক তাঁর ব্যক্তিগত জীবনে উঁকি দিতে চান।

অসংখ্য প্রশ্নের মাঝেই নজর কাড়ে এক অনুরাগীর উৎসুক প্রশ্ন। প্রিয় নায়িকার বিয়ে কবে জানতে বেশ আগ্রহী তিনি। সরাসরি জিজ্ঞাসাই করে ফেলেন পরিণীতিকে। 'শাদি কব করোগি?' অর্থাৎ বিয়ে কবে করবেন? চটজলদি রিপ্লাইও করেছেন অভিনেত্রী। ফ্যানের প্রতি 'ইশকজাদে' নায়িকার  পাল্টা প্রশ্ন, 'লড়কা কব লাওগে?' মানে, 'পাত্র কবে আনবেন?' নায়িকার রিপ্লাই দেখে পেটে খিল নেটাগরিকদের।


Parineeti Chopra Update: 'বিয়ে কবে করবেন?' অনুরাগীর প্রশ্নের জবাবে মজার উত্তর পরিণীতির

 

আপাতত লন্ডনে রয়েছেন পরিণীতি। ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কখনওই তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। বরাবরই সেই ব্যাপারে গোপনীয়তা বজায় রেখেছেন। বি-টাউনে তিনি সেইসব স্বল্প সংখ্যক তারকাদের অন্যতম যাঁকে নিয়ে কোনওদিন কোনও  গুজবও রটেনি সেভাবে।

কিছুদিন আগেই লন্ডনের এক রেস্তোরাঁয় বসে নিজের সোশ্যাল সাইটে ভারতীয় খাবারের থালি নিয়ে ছবি পোস্ট করেন পরিণীতি চোপড়া। 'মার্চ মাস থেকে আমি ভারতে নেই, এবং তাই গতরাতে সাধারণ ডাল, রুটি, ভাতও আমার চোখে জল এনে দিয়েছিল।' বাড়ির স্বাদের খাবার পরিবেশনের জন্য ধন্যবাদও জানিয়েছেন ওই রেস্তোরাঁকে। সঙ্গে তাঁর মন্তব্য, কোনও জিনিস থেকে দূরে থাকলে তবেই তার আসল মর্যাদা বোঝা যায়। 

উল্লেখ্য, বলিউডে এরপর পরিণীতি চোপড়াকে দেখা যাবে 'অ্যানিমল' ছবিতে। একই ছবিতে 'কিল দিল' নায়িকার সঙ্গে দেখা যাবে রণবীর কপূর ও অনিল কপূরকেও।

সেরা শিরোনাম

Bharat Kaul: 'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
Bollywood Actress: বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
Sandipta Sen: মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন
মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ

ভিডিও

Coochbehar News | কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা | ABP Ananda LIVE
Kunal Ghosh:
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget