এক্সপ্লোর

Pathaan 2: 'পাঠান ২' ফিল্মে থাকছেন না দীপিকা? শাহরুখের বিপরীতে এবার কে?

Deepika Padukone: ২০২৪ সালে 'কল্কি ২৮৯৮ এডি' ও 'সিঙ্ঘম এগেন' মুক্তির অপেক্ষায়, এই দুটি ছবিতেই কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি শেয়ার করেছেন যে তিনি সন্তানসম্ভবা। সেপ্টেম্বরেই আসবে নতুন সদস্য।

নয়াদিল্লি: সম্প্রতি বাড়িতে নতুন সদস্যের আগমনের কথা জানিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। অভিনেত্রী এখন সন্তানসম্ভবা (Actress Pregnancy)। সেপ্টেম্বরে তাঁদের কোলে আসবে পরিবারের ছোট্ট সদস্য। আর এই খবর ঘোষণার পর থেকেই আলোচনায় উঠে এসেছে অভিনেত্রীর আগামী প্রজেক্টের প্রসঙ্গ। ২০২৪ সালে তাঁর দু'টি বড় ছবি মুক্তির কথা আছে। এখন দর্শকের চিন্তা 'রুবাই' চরিত্রে কি ফিরবেন তিনি, 'পাঠান ২' (Pathaan 2) ছবিতে?

'পাঠান ২' ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে?

২০২৪ সালে 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) ও 'সিঙ্ঘম এগেন' (Singham Again) মুক্তির অপেক্ষায়, এই দুটি ছবিতেই কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিন পরিচালিত ডিস্টোপিয়ান অ্যাকশন ড্রামায় তাঁকে যোদ্ধার চরিত্রে দেখা যাবে, অন্যদিকে সিঙ্ঘম ফ্র্যাঞ্চাইজির আগামী ছবিতে তাঁকে শক্তির চরিত্রে দেখা যাবে যে লুক মন কেড়েছে অনুরাগীদের। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে ২০২৪ সালের শেষ দিকে শুরু হবে 'পাঠান ২' ছবির শ্যুটিং। এবার অনুরাগীদের চিন্তা, রুবাই চরিত্রটি কি ফিরবে?

ঘনিষ্ঠ সূত্রের খবর, নির্মাতারা এই বছরের শেষের দিকে ছবি শ্যুটিং শুরু করার কথা ভাবছেন এবং সেই সঙ্গে প্রথম কাস্ট যতটা সম্ভব অক্ষত রাখতে চাইছেন। 'রুবাই'র চরিত্রে দীপিকা পাড়ুকোন ফিরবেন বলেই জানা যাচ্ছে, ফলে অনুরাগীদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি এবং পাঠান ও রুবাইয়ের নিজস্ব একটি অনুরাগী মহল আছে। শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন নিজেরা অত্যন্ত ভাল বন্ধু এবং তাঁদের রসায়ন পর্দায়ও খুব ভাল ফুটে ওঠে। 

আরও পড়ুন: Top Social Post: ভিড়ের মধ্যে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রণবীর, কাঞ্চন-শ্রীময়ীর মেহেন্দির ছবি, আজকের সোশ্যালে সেরা

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর ঘোষণা করেন যে আগামী সেপ্টেম্বরেই মা-বাবা হতে চলেছেন তাঁরা। এর আগেও একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন যে তিনি সন্তান চান। রণবীর সিংহ ও তিনি একসঙ্গে পরিবার বাড়াতে চান বলেও জানান। শোনা যাচ্ছে 'টাইগার ভার্সাস পাঠান' ছবির পূর্বসূরি হিসেবে তৈরি হবে 'পাঠান ২' যা হবে অ্যাকশনে ভরপুর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget