এক্সপ্লোর

Pathaan Box Office Collection: প্রথম ৫ দিনে বিশ্বজুড়ে ৫০০ কোটি পার, দেশে ২৭১ কোটির ব্যবসা 'পাঠান'-এর

Pathaan Box Office Collection Day 5: ছবির তেলুগু ও তামিল সংস্করণ মিলিয়ে বুধবার ২ কোটি, বৃহস্পতিবার ২.৫০ কোটি, শুক্রবার ১.২৫ কোটি, শনিবার ১.৭৫ কোটি ও রবিবার ২.২৫ কোটি টাকার ব্যবসা করেছে।

নয়াদিল্লি: পাঁচ দিন ব্যাপী দীর্ঘ উইকেন্ড শেষ। কেমন ব্যবসা করল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান' (Pathaan)। বলাই বাহুল্য প্রথম চার দিনে বক্স অফিসে যে ঝড় তুলেছিল সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত এই ছবি, সেই ধারা অব্যাহত রইল পঞ্চম দিনেও। প্রত্যাশা মিটিয়ে রবিবারও দুর্দান্ত আয় করেছে 'পাঠান'-এর হিন্দি সংস্করণ (Hindi Version)। 

প্রথম পাঁচ দিনে কত ব্যবসা করল 'পাঠান'?

বক্স অফিসে সুনামি তৈরি করেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। প্রথম থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা ছিল চরমে, যার বাস্তবায়ন হল বক্স অফিসে। 

এদিন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি পোস্টের মাধ্যমে ছবির দৈনিক আয়ের পরিমাণ জানিয়েছেন। তাঁর কথায় এই ছবির ব্যবসা 'অভাবনীয়' ও 'অবিশ্বাস্য' এবং ছবির প্রথম পাঁচ দিনের ব্যবসা 'ঐতিহাসিক'। গত বুধবার অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান', প্রথম দিনেই এই ছবি ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। এরপর বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১.৫০ কোটি ও রবিবার ৫৮.৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ সব মিলিয়ে দেশে এই ছবির হিন্দি সংস্করণ এখনও পর্যন্ত মোট ২৭১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 

অন্যদিকে, ছবির তেলুগু ও তামিল সংস্করণ মিলিয়ে বুধবার ২ কোটি, বৃহস্পতিবার ২.৫০ কোটি, শুক্রবার ১.২৫ কোটি, শনিবার ১.৭৫ কোটি ও রবিবার ২.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। যার মোট পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে ৯.৭৫ কোটি টাকায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

অন্যদিকে বিশ্বজুড়েও 'পাঠান' ঝড় অব্যাহত। ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ৫৪২ কোটি আয় করল এই ছবি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

আরও পড়ুন: Pathaan News: একাধিক রেকর্ড, বক্সঅফিসে ঝড়, পাঠানের সাফল্য উদযাপনে নয়া চমক শাহরুখের

প্রসঙ্গত, করোনা অতিমারীর পরবর্তী সময়ে কোনও ছবিই বলিউডে এমন বিপুল ব্যবসা করতে পারেনি। একে চার বছর পর কিং খানের বড়পর্দায় প্রত্যাবর্তন, তার ওপর বক্স অফিসে ঝড়, সব মিলিয়ে উচ্ছ্বসিত বলিউড, আশাবাদী ট্রেড অ্যানালিস্টরাও। তাঁরা আশা করেছিলেন এই ছবির হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ হবে, আর তেমনই হচ্ছে দেখে উচ্ছ্বসিত সকলে। 

ছবির এই বিপুল সাফল্যের মধ্যেই অনুরাগীদের ধন্যবাদ জানাতে গতকাল হঠাৎ মন্নতের ব্যালকনিতে হাজির হন শাহরুখ খান। আর তাঁকে দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। কালো ফেন্সিংয়ে উঠে অনুরাগীদের দিকে হাত নাড়েন শাহরুখ। কালো শার্ট প্যান্ট পরেছিলেন তিনি। অনুরাগীদের থেকে তাকিয়ে হাত নাড়েন, অনুরাগীরাও ফেটে পড়েন আনন্দে। পর্দা নয়, একেবারে অনুরাগীদের মধ্যেই প্রিয় তারকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget