এক্সপ্লোর

Pavitra Rishta 2 Teaser: ফিরছে ছোটপর্দার 'মানব-অর্চনা', অঙ্কিতা লোখণ্ডে শেয়ার করলেন 'পবিত্র রিশতা ২'-এর ঝলক

Pavitra Rishta 2 Teaser: রুপোলি পর্দায় অর্চনা-মানবের সম্পর্কের রসায়ন নিয়ে ফিরছে 'পবিত্র রিশতা ২'। বহু চর্চিত সেই ধারবাহিকের ছোট্ট একটি টিজার নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করেছেন অঙ্কিতা লোখণ্ডে।

নয়াদিল্লি: রুপোলি পর্দায় ফিরছে অর্চনা-মানবের সম্পর্কের রসায়ন। আগেই ঘোষণা করা হয়েছিল সেই কথা। সেই থেকে অনেকেই 'পবিত্র রিশতা ২'-এর পর্দায় আসার অপেক্ষায়। প্রথম সিজন 'পবিত্র রিশতা'-এর প্রবল জনপ্রিয়তার পর দ্বিতীয় সিজন নিয়ে আশাবাদী নির্মাতারা। তবে প্রথম সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে। একতা কপূর প্রযোজিত এই ধারাবাহিকের দ্বিতীয় সিজনে মানবের চরিত্রে দেখা যাবে অপর জনপ্রিয় অভিনেতা শাহির শেখকে। অর্চনার চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতাই। 

বহু চর্চিত সেই ধারবাহিকের ছোট্ট একটি টিজার নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করেছেন অঙ্কিতা লোখণ্ডে। কিছুক্ষণের ভিডিও থেকেই স্পষ্ট যে আরও একটি মনভোলানো প্রেমের গল্প উপহার পেতে চলেছেন দর্শক। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'মানব ও অর্চনা থাকলে, বাতাসে প্রেম তো থাকবেই! তাঁদের প্রেমের যাত্রায় আপনারাও সামিল হোন যা খুব শীঘ্রই "পবিত্র রিশতা"-এ পরিবর্তিত হতে চলেছে।' কিছুদিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ধারাবাহিকটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Lokhande (@lokhandeankita)

সম্প্রতি একতা কপূর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছোট ভিডিও পোস্ট করেন যাতে 'পবিত্র রিশতা'-এর প্রথম সিজনের বিভিন্ন মুহূর্তের কোলাজ দেখা গেছে। সেখানেও তিনি ঘোষণা করেন এই গণেশ চতুর্থীতে পর্দায় ফিরছে মানব-অর্চনা জুটি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

যদিও 'পবিত্র রিশতা'-তে মানব অর্থাৎ সুশান্তের ছেড়ে যাওয়া চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শাহির শেখ। এই সিদ্ধান্তই যেন মেনে নিতে পারেননি অনেক দর্শক। তাঁদের মতে, সুশান্তের ভূমিকায় অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। ট্যুইটারে ট্রেন্ডিং হয় বয়কট পবিত্র রিশতা ২ হ্যাশট্যাগও। আর শাহির? সুশান্তের চরিত্রে অভিনয় করতে হবে শুনে তাঁর কী প্রতিক্রিয়া হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজের কথা লিখেছিলেন শাহির। তিনি জানান, 'আমায় যখন প্রথমবার 'পবিত্র রিশতা ২'-এর প্রস্তাব দেওয়া হয়, আমি কিছুটা পিছিয়ে এসেছিলাম। যে চরিত্রে সুশান্তের মুখ দর্শকদের মনে রয়েছে, তেমন একটা চরিত্রে অভিনয় করতে আমার দ্বিধা হয়েছিল। আমি প্রথমে ব্যাপারটায় ততটা গা করিনি। তারপর আমার মনে হল, সমস্ত চ্যালেঞ্জিং কাজের দিকেই এগিয়ে যেতেন সুশান্ত। কখনও পিছিয়ে আসেননি। সুশান্তের জুতোয় পা গলাতে ভয় পেয়েছিলাম। আর দর্শকদের মনে সুশান্তকে নিয়ে যা যা স্মৃতি আছে, সেই প্রত্যাশা পূরণে আরও। তাই আমি সেই চেষ্টাও করব না। আমার টিম আমাকে বোঝায়, সুশান্তের প্রতি শ্রদ্ধা রেখেই তৈরি হয়েছে সিরিজের চিত্রনাট্য। আমি ঠিক করেছি আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব, বাকিটা দর্শকের ওপর।'

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget