এক্সপ্লোর

Raj Kundra Update : জামিনের আবেদন খারিজ মুম্বই হাইকোর্টের, এখনও জেলেই রাজ কুন্দ্রা

পর্ন ফিল্ম মামলায় রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট। এর পাশাপাশি রায়ান থর্পের আবেদনও খারিজ হয়ে যায়।

মুম্বই : পর্ন ফিল্ম মামলায় রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট। এর পাশাপাশি রায়ান থর্পের আবেদনও খারিজ হয়ে যায়। ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে ও মুক্তির দাবিতে আবেদন জানিয়েছিলেন তাঁরা।

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, রাজ কুন্দ্রাকে পুলিশ হেফাজতে দেওয়ায় ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে কিছু ভুল নেই। ২৭ জুলাই মুম্বইয়ের আদালত রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগী রায়ান থর্পকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। 

অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। গত ১৯ জুলাই তাঁর পাশাপাশি এই মামলায় আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও।  

অন্যদিকে, রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করে হদিশ মিলেছে গোপন আলমারি ও বেশ কিছু নথি ও কাগজপত্র। ভিয়ান ইন্ডাস্ট্রি ও জেএল স্ট্রিমের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি। এর আগেও পর্নগ্রাফি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজের অন্ধেরীর অফিসে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের একটি দল। 

এদিকে শুনানি চলাকালীন আদালতে এই মামলার তদন্তকারী অফিসার জানিয়েছেন, কুন্দ্রার ল্যাপটপ থেকে ৬৫টি পর্নোগ্রাফির ভিডিও পাওয়া গেছে। হটশটস অ্যাপের পুঙ্খানুপুঙ্খ সহ কুন্দ্রার ল্যাপটপে মিলেছে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও। সেক্সুয়াল কন্টেন্ট সহ একটি ফিল্ম স্ক্রিপ্টও পাওয়া গেছে। এই ঘটনায় আন্তর্জাতিক যোগের কথাও সামনে এনেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, কুন্দ্রা তাঁর মোবাইল অ্যাপ হটশটস তাঁর শ্যালকের ইংল্যান্ডের কোম্পানিকে বিক্রি করেছিলেন। কিন্তু তিনি ওই অ্যাপের জন্য ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি ও পরিচালনা করতে থাকেন। উল্লেখ্য, এর আগে ৫ অগাস্ট মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত রাজ কুন্দ্রা ও রায়ান থর্পের জামিনের আবেদন খারিজ করে দেয়। 

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Samik Bhattacharya :
Baruipur Incident : বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু
Weather Updates: নিম্নচাপে জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur News :বারুইপুরের উদ্দেশ্যে রওনা 'কালীঘাট তৃণমূল'র প্রতিনিধিদের
Baruipur Incident। বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনের ঘটনায় গ্রেফতার আরও ১, আটক আরও ৩ অভিযুক্তকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget