এক্সপ্লোর

অনুষ্কা শেট্টির সঙ্গে সত্যি সত্যিই প্রেম করছেন? কী বললেন প্রভাস

বাহুবলী আর দেবসেনা কি বাস্তবেও জুটি বাঁধবেন, এ নিয়ে জল্পনা শুধু আর দক্ষিণ ভারতে আটকে নেই। সারা দেশের প্রভাস-ভক্তরাই তাঁর হবু জীবনসঙ্গী কে হবেন, তাই নিয়ে নানারকম ভাবনা-চিন্তা করছেন। এরমধ্যেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রভাস।

নয়াদিল্লি: ‘বাহুবলী’তে প্রভাস-অনুষ্কার জুটির রোম্যান্সকে নতুন করে আবিষ্কার করেছে দর্শক। এস এস রাজামৌলির এই ছবি দেখেই পর্দার হিট জুটিকে নিয়ে আকাশকুসুম কল্পনা করতে শুরু করেছে দর্শক। বাহুবলী আর দেবসেনা কি বাস্তবেও জুটি বাঁধবেন, এ নিয়ে জল্পনা শুধু আর দক্ষিণ ভারতে আটকে নেই। সারা দেশের প্রভাস-ভক্তরাই তাঁর হবু জীবনসঙ্গী কে হবেন, তাই নিয়ে নানারকম ভাবনা-চিন্তা করছেন। এরমধ্যেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রভাস। বাহুবলী অভিনেতা জানিয়েছেন, গুজব এই কারণেই রটে, যাতে ঘটনাটার অগ্রগতি ঘটে। বেশ কয়েক মাস আগে, অনুষ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে খুব জল্পনা হয়েছিল। মাঝে কিছুদিন থেমে থাকার পর আবারও শুরু হয়েছে তাঁদের নিয়ে নানারকম ‘রটনা’। ‘আমি আর অনুষ্কা ১১ বছর ধরে ভাল বন্ধু। যদি আমাদের মধ্যে কিছু ঘটে থাকত, তাহলে লুকোবো কেন? ’ প্রশ্ন প্রভাসের। বিভিন্নসময় দুজনকে নিয়ে সরগরম হয়ে ওঠে ফিল্ম ম্যাগাজিন থেকে ফ্যান পেজগুলি। বাস্তবেও বাঁধা পড়তে চলেছেন বাহুবলী আর দেবসেনা, এমন কথা রটেছে বহুবারই। ‘মনে হচ্ছে, আমাদের দুজনের মধ্যে কোনও একজনের বিয়ে না-হওয়া অবধি এই জল্পনা থামবে না। তবে বিয়ে তো একদিন করতে হবেই। কেরিয়ারের শুরুতে এই নিয়ে ভেবেছিলাম। তারপর ছবি নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কোনও না কোনওদিন তো ভাববই।’ তাহলে কি বাস্তব জীবনে বাহুবলী আর দেবসেনাকে জুটি বাঁধতে দেখা যাবে না? উত্তর দেবে সময়।

সেরা শিরোনাম

Sohini Sarkar: মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
Tiger Shroff: হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?
টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget