এক্সপ্লোর

Preity G Zinta: প্রীতম সিংহ জিন্টা না প্রীতি জিন্টা? আসল নাম কোনটা? ভিডিওয় খোলসা করলেন 'দিল সে' অভিনেত্রী

Preity Zinta Name: ১৯৯৮ সালে মুক্তি পায় 'সোলজার'। মুখ্য চরিত্রে অভিনয় করেন ববি দেওল, প্রীতি জিন্টা। সেই সময় সহ-অভিনেত্রীর সঙ্গে মশকরা করার জন্য কী করেছিলেন অভিনেতা?

নয়াদিল্লি: নাম বিভ্রাটে পড়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity G Zinta)। 'কল হো না হো' (Kal Ho Na Ho) অভিনেত্রীর নাম নাকি 'কেউ বা কোথাও' প্রীতম সিংহ জিন্টা ব্যবহার করা হয়েছে। তাই নিয়ে হাসতে হাসতে একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। জানালেন তাঁর একটাই নাম, 'প্রীতি জিন্টা'। ক্যাপশনে কী লিখলেন?

প্রীতম সিংহ জিন্টা নয়, তাঁর নাম প্রীতি জিন্টা, ভিডিও পোস্ট করে পরিষ্কার করলেন অভিনেত্রী

বৃহস্পতিবার বিকেল নাগাদ নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন প্রীতি জিন্টা। সেখানেই তিনি স্পষ্ট উচ্চারণে পরিষ্কার করে দিলেন, যে তাঁর নাম প্রীতি জিন্টা, আরও একবার। তিনি এও জানান যে, চিরকালই তাঁর এই একটাই নাম থেকেছে। অবশ্য 'সোলজার' অভিনেতা তাঁকে মজার ছলে অন্য একটি নামে ডাকতেন, তাও জানান প্রীতি। অভিনেত্রীর দাবি, সেই থেকে লোকজন ভাবে সেটাই তাঁর আসল নাম। 

১৯৯৮ সালে মুক্তি পায় 'সোলজার'। মুখ্য চরিত্রে অভিনয় করেন ববি দেওল (Bobby Deol), প্রীতি জিন্টা। সেই সময় সহ-অভিনেত্রীর সঙ্গে মশকরা করার জন্য তাঁকে প্রীতম সিংহ জিন্টা বলে ডাকতেন পর্দার আব্রার হক। আর সেই থেকেই নাকি অনেকেই মনে করেন, এটাই তাঁর আসল নাম। ফলে একাধিক স্থানে 'নাম বিপত্তি' ঘটেছে প্রীতির। 

'আসল নাম' জানালেন প্রীতি

যে ভিডিও এদিন অভিনেত্রী পোস্ট করেন, তাতে তাঁকে বলতে শোনা যায়, 'সকলকে নমস্কার। আমি এসেছি আজ কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে প্রীতি জিন্টা আদৌ আমার আসল নাম কি না, না কি প্রীতম সিংহ জিন্টা আমার আসল নাম। তাই আমি পরিষ্কার করে দিতে চাই যে প্রীতম সিংহ জিন্টা কখনওই আমার নাম ছিল না। আমি জানি না এটা কীভাবে গুগল বা উইকিপিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে। আমার আসল নাম চিরকালই প্রীতি জিন্টা ও এখন আমি তার সঙ্গে 'জি' যোগ করেছি, গুডএনাফের G। কিন্তু যেহেতু এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই একটা G আমার জন্য 'গুড এনাফ'। তাই এখন আমি প্রীতি জি জিন্টা।'

একইসঙ্গে তিনি আরও বলেন, 'আমি নিশ্চিত করেছি যে G আমি নামের শেষে যোগ করিনি কারণ তাহলে সেটা হয়ে যেত প্রীতি জিন্টা জি। তাই আমার নাম প্রীতি জি জিন্টা। আশা করছি এবার পরিষ্কার হয়েছে। আমার নাম চিরকাল প্রীতি জিন্টা থেকেছে এবং যেখানে বা যাঁরা আমার নাম প্রীতম সিংহ জিন্টা বলছেন, আমি জানি না, এটা বানানো। আশা করছি সবটা পরিষ্কার হয়েছে। বাই।'

এই পোস্টের ক্যাপশনেই প্রীতি খোলসা করেন তাঁর 'প্রীতম সিংহ জিন্টা' নামের উৎপত্তি। তিনি লেখেন, 'বছরের পর বছর ধরে আমি একাধিক মিডিয়া আর্টিকলে পড়েছি যে আমি নাকি আমার নাম প্রীতম সিংহ জিন্টা থেকে বদলে প্রীতি জিন্টা করেছি। আমি একাধিকবার এই কথাটা বলেছি যে 'সোলজার' ছবির সেটে ববি দেওল আমাকে মজা করে প্রীতম সিংহ বলে ডাকতেন।' সেই সঙ্গে তিনি লেখেন, কেন এমন নাম দিয়েছিলেন অভিনেতা, তাঁকেই জিজ্ঞেস করে নিতে। তিনি আরও লেখেন, 'ছবিটি ব্লকবাস্টার হয়, আমাদের বন্ধুত্ব বাড়ে এবং সেই থেকে প্রীতম সিংহ নামটাও আমার সঙ্গে জুড়ে গেছে.... বাঁচাও। তাই শেষবারের মতো বন্ধুরা, প্রীতম সিংহ কোনওদিন আমার নাম ছিল না। চিরকালই প্রীতি আমার নাম। আশা করছি সবটাই আজ পরিষ্কার হল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Preity G Zinta (@realpz)

প্রীতির এই পোস্টে অবশ্যই কমেন্ট করেছেন ববি দেওল। তিনি লেখেন, 'প্রীতম সিংহ নামটা তো আমি দিয়েছিলাম তোমাকে কারণ তোমাকে ওটা মানায়। কিন্তু দুঃখিত আমি বুঝিনি যে তাতে সাধারণ মানুষ এমন ভুল বুঝবে। তোমাকে খুব ভালবাসি আমার প্রীতম সিংহ।'


Preity G Zinta: প্রীতম সিংহ জিন্টা না প্রীতি জিন্টা? আসল নাম কোনটা? ভিডিওয় খোলসা করলেন 'দিল সে' অভিনেত্রী

আরও পড়ুন: 22 Years of K3G: হাসি-কান্না-প্রেম-ভালবাসার ২২ বছর পূর্তি, আবেগঘন K3G পরিচালক কর্ণ জোহর, পোস্ট করিনারও

প্রীতি জিন্টা একাধিক হিট বলিউড ছবিতে অভিনয় করেছেন, যেমন 'হর দিল যো পেয়ার করেগা', 'চোরি চোরি চুপকে চুপকে', 'দিল নে জিসে অপনা কহাঁ', 'জান এ মন', 'হিরোজ', 'লক্ষ্য', 'কল হো না হো' প্রভৃতি। অভিনেত্রী জিন গুডএনাফকে বিয়ে করার পর থেকে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়। ২০২১ সালে ১১ নভেম্বর, তাঁদের কোলে আসে যমজ সন্তান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget