এক্সপ্লোর

Raghav Parineeti Engagement: রাঘব-পরিণীতির বাগদান অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি আসছেন প্রিয়ঙ্কা?

Raghav Parineeti Engagement: মায়ানগরীতে জোর গুঞ্জন। আগামীকালই বাগদান সারতে পারেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা।

কলকাতা: অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সদস্য় রাজনীতিবিদ রাঘব চড্ডার মধ্যে বিয়ের গুঞ্জন এখন টক অফ দ্য় টাউন। শোনাযাচ্ছে ১৩ই মে অর্থাৎ শনিবার বাগদান সারতে চলেছেন এই ডুয়ো। আর তার আগে মুম্বইয়ের বান্দ্রায় পরিণীতি চোপড়ার বাড়ি সাজানো হল আলোতে। সূত্রের খবর অনুযায়ী, জোর প্রস্তুতি চলছে দুবাড়ির তরফেই। আর বোনের বাগদান উপলক্ষ্য়ে দিল্লি আসতে পারেন দিদি প্রিয়ঙ্কা চোপড়াও। দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে বাগদান অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে।

বলিউডসূত্রে খবর, বোনের বাগদান উপলক্ষ্য়েই ভারত সফরে আসছেন প্রিয়ঙ্কা। ১৩ তারিখ সকালে তিনি দিল্লি আসবেন। যদিও নিক ও কন্য়া মালতী তাঁর সঙ্গে থাকবে কিনা তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন...

Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?

বিশেষ এই দিনে কীভাবে সাজবেন অভিনেত্রী?

জানা যাচ্ছে, ভারী পোশাক বা গয়নায় সাজতে পছন্দ করেন না রাঘব বা পরিণীতি কেউই। তাঁদের বাগদানের পোশাকও তাই তৈরি করা হয়েছে অনেক পরিকল্পনার পরে। দিল্লির কর্ণট প্লেসের কপূরথালা হাউজে বসবে আপ সাংসদ ও বলি নায়িকার বিয়ের আসর। তাঁদের পোশাকে নাকি থাকবে রংমিলান্তি। 

শোনা যাচ্ছে, মণীশ মলহোত্র (Manish Malhotra)-র পোশাকে সাজবেন পরিণীতি। অন্যদিকে রাঘব নাকি বেছে নিয়েছেন ডিজাইনার পবন সাচদেভের পোশাক। রাঘবের পোশাকের রঙ হবে আইভরি। সিল্ক ও খাদির মিশেলে তৈরি সাদামাটা কিন্তু আভিজাত্যপূর্ণ পোশাকে সেজে উঠবেন তিনি। কুর্তা পাজামার মতো ভারতীয় পোশাকই বেছেছেন রাঘব। তবে পরিণীতির পোশাকের সঙ্গে মিলিয়ে রাঘবের পোশাকে নাকি থাকছে সামান্য গোলাপি ছোঁয়া। 

বিনোদন থেকে শুরু করে রাজনীতির জগত, সমস্ত অনুরাগীরাই এখন ওয়াকিবহাল তাঁদের প্রেম নিয়ে। আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়ঙ্কা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, প্রথম মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পরে। সেই সময় থেকে অবশ্য এখনও পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা। তবে জানা গিয়েছিল, রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব। আর এর পরেই বার বার সামনে এসেছে বিভিন্ন ঘটনা। কখনও পরিণীতি পাড়ি দিয়েছেন দিল্লি আর তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত থেকেছেন রাঘব। কখনও আবার রাঘব আর পরিণীতি একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মায়ানগরীতে অথবা খেলা খার সময়, স্টেডিয়ামে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget