এক্সপ্লোর

Priyanka Sarkar Exclusive: 'আমরা বাসে-ট্রামে উঠে 'ব্যাড টাচ' বুঝেছি, সহজ বইয়ে পড়ে শিখছে'

Priyanka Sarkar Exclusive: একটি ১৩ বছরের মেয়ের গণধর্ষণের শিকার হলে দোষীকে শাস্তি দেয় আইন। কিন্তু ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় নির্যাতিতাকে? সেই গল্পকেই পর্দায় তুলে ধরবে 'নির্ভয়া'।

কলকাতা: একটা ১৩ বছরের মেয়ের গল্প এটা। তবে শৈশবের নয়, এই গল্প লড়াইয়ের। আগামীকাল মুক্তি পাচ্ছে অংশুমান প্রত্যুষের নতুন ছবি 'নির্ভয়া' (Nirbhaya)। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়ঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, শান্তিলাল মুখোপাধ্যায় ও হিয়া দে। একটি ১৩ বছরের মেয়ের গণধর্ষণের শিকার হলে দোষীকে শাস্তি দেয় আইন। কিন্তু ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় নির্যাতিতাকে? সেই গল্পকেই পর্দায় তুলে ধরবে 'নির্ভয়া'। প্রথমবার চিত্রনাট্য শুনে কিছুক্ষণ কথা বলতে পারেননি প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। 

প্রথমবার চিত্রনাট্য শুনতে গিয়ে নাকি কিছুক্ষণ কথা বলতে পারেননি প্রিয়ঙ্কা। এবিপি লাইভকে অভিনেত্রী বলছেন, 'একদম অন্যরকম একটা গল্প। চিত্রনাট্যটা শুনে মনে হয়েছিল, এমন ঘটনা আমরা হামেশাই শুনি, কিন্তু এইভাবে ভেবে দেখিনি। গোটা কাজটার সঙ্গে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত একটা যোগসূত্র তৈরি হয়ে গিয়েছিল। সবারএই কাজটা করার সময় মনে হয়েছে, এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আমরা চাই দর্শক যখন সিনেমাহলে সিনেমাটা দেখতে যাবে, এমনই ধাক্কা খাবে। 

ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়ঙ্কা। কী কী প্রস্তুতি নিতে হয়েছিল? অভিনেত্রী বলছেন, 'অবশ্যই আইনি বিভিন্ন শব্দ, একটা কোর্টরুমের পরিবেশকে মাথায় রাখতে হয়েছিল। এই বিষয়ে পরিচালক সাহায্য করেছেন খুব। আর হ্যাঁ একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন ছিল এই গল্পটা বলার জন্য। প্রধান চরিত্রে হিয়া অভিনয় করেছে। ও খুব মিষ্টি বাচ্চা একটা মেয়ে। ওকে যখন অন্ত্বঃসত্ত্বার মেক আপে দেখছি, আমরা মানসিকভাবে বিব্রত হয়ে পড়েছিলাম। পরিস্থিতিটা এমন ছিল, আমাদের আলাদা করে অভিনয় করতে হয়নি। এতটাই মানসিকভাবে ছবিটার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম, সিন না থাকলেও আমরা সেটে রয়ে যেতাম।'

বাড়িতে ছোট্ট সহজ রয়েছে। 'নির্ভয়া'-র মত ছবি নিয়ে সহজের সঙ্গে আলোচনা করতে স্বচছন্দ? প্রিয়ঙ্কা বলছেন, 'সহজ এখন খুব ছোট্ট। ওকে যদি বড়দের ধ্যানধারণা থেকে বোঝাতে চাই, ও বুঝবে না। তার জন্য অভিজ্ঞতা দরকার। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি। এখনকার বাচ্চারা মানসিকভাবে খুব এগিয়ে। আমি দেখেছি, বাচ্চাদের মধ্যে যদি কোনও সমস্যা হয় বা বড়রা এসে কিছু বললে, ওরা নিজেদের মতো করেই তার প্রতিবাদ করে। জিনিসগুলো মিটিয়ে নেয়। এখন সহজদের সিলেবাসে এখনই ব্যাড টাচ, গুড টচ রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। কেবলমাত্র মেয়েরা নয়, ছেলেরাও বিপদে পড়তে পারে। এখন ছোটদের সঙ্গে শারিরীক হেনস্থা নিয়ে কথা বলি অনেক সহজে। কারণ ওদের পাঠ্যে এই বিষয়গুলো আছে। আমাদের খারাপ স্পর্শ বাসে-ট্রেনে উঠে বুঝতে হয়েছে, প্রথমদিন হয়ত বুঝিনি। পরেরদিন বুঝেছি, কিন্তু বুঝতে পারিনি কাকে বলব, সে কী কী ভাববে। লজ্জা..ভয়.. সব মিলিয়ে হয়ত চুপ করে থেকেছি বা মেনে নিয়েছি। সহজ সেগুলো পাঠ্যে পড়ছে। সহজ জানে ঘরে-বাইরে যে কোনও জায়গায় শারিরীক হেনস্থার শিকার হতে পারে যে কেউ। সেটা হলে কী কী পদক্ষেপ নিতে হবে স্কুলে ওদের শেখানো হয়। আস্তে আস্তে দিন বদলাচ্ছে। আমরা চাই লজ্জা, ভয় থেকে বেরিয়ে এসে সবাই এই বিষয়টা নিয়ে আলোচনা করুক।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget